1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৬:০৮ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রায়পুরায় ১২০ কেজি গাঁজা ও ১৩০ বোতল ফেন্সিডিলসহ ২ জন গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ৩২৯ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরা উপজেলায় অভিযান চালিয়ে ১২০ কেজি গাঁজা এবং ১৩০ বোতল ফেন্সিডিলসহ শফিকুল ইসলাম ও মসিউর আলম নামে দুইজনকে গ্রেপ্তার করেছে জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি)। এসময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি পিকআপ ভ্যানও জব্দ করা হয়।

রোববার (৯ মার্চ) দিবাগত রাত সাড়ে ১২টার দিকে উপজেলার ঢাকা-সিলেট মহাসড়কের মাহমুদাবাদ এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।

আজ সোমবার (১০ মার্চ) দুপুরে নরসিংদী পুলিশ সুপার কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানায় পুলিশ সুপার মো: আব্দুল হান্নান।

গ্রেপ্তারকৃত শফিকুল ইসলাম (৩৫) হবিগঞ্জ জেলার মাধবপুর থানার সোয়াবই পূর্বপাড়া এলাকার আবু তাহেরের ছেলে এবং মসিউর আলম (২২) একই থানার গন্ধবপুর এলাকার শহনুর রহমানের ছেলে।

নরসিংদী পুলিশ সুপার জানান, নরসিংদীর রায়পুরায় মাদকদ্রব্য উদ্ধার অভিযান পরিচালনাকালে গতকাল রাতে গোপন সংবাদের ভিত্তিতে আমরা সংবাদ পাই ব্রাহ্মনবাড়িয়া জেলা থেকে ঢাকা- সিলেট মহাসড়ক হয়ে একটি পিকআপে করে বিপুল পরিমান অবৈধ মাদকের চালান নরসিংদীর দিকে আসছে।

পরে ভৈরব-রায়পুরা ব্রীজের সাথে মাহমুদাবাদ (মান্দবাজ) এলাকায় ঢাকা-সিলেট মহাসড়কের উপর চেক পোষ্ট পরিচালনায় নামে জেলা গোয়েন্দা পুলিশের একটি টিম। এসময় ভৈরবের দিক থেকে মুরগীর খাদ্যের বস্তা বোঝাই কালো রংয়ের একটি ডিআই পিকআপ গাড়ী চেক পোষ্টের কাছাকাছি এসে পুলিশের উপস্থিতি টের পেয়ে উল্টো ঘুরিয়ে ভৈরব অভিমুখে পালানোর চেষ্টা করে। এসময় পুলিশ পিকআপটিসহ এর ভিতরে থাকা শফিকুল ইসলাম ও মসিউর আলমকে গ্রেপ্তার করে। পরে পিকআপে তল্লাশি চালিয়ে খাদ্যের বস্তার নিচ থেকে ১শত ২০ কেজি গাঁজা ১ শত ৩০ বোতল ফেন্সিডিল উদ্ধার করা হয়।পিকআপসহ যার আনুমানিক মূল্য ৪০ লাখ ৯০ হাজার টাকা।

পুলিশ সুপার মো: আব্দুল হান্নান জানান, মাদকদ্রব্য পাচারের মূল হোতাকে আমরা গ্রেপ্তারের চেষ্টা করছি। এই অভিযান অব্যহত থাকবে বলেও তিনি জানান।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT