1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৬ এপ্রিল ২০২৬, ১০:৫৭ অপরাহ্ন
শিরোনামঃ
বেলাবোতে এসএসসি পরীক্ষার্থীদের বিদায় ও দোয়া অনুষ্ঠিত পলাশে বান্ধবীর বাবাসহ দুইজন মিলে স্কুল ছাত্রীকে ধর্ষণ, গ্রেপ্তার ১ ঘোড়াশালে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা বীর মুক্তিযোদ্ধা নজিব উদ্দিন খাঁন খুররমের ৫৫তম মৃত্যুবার্ষিকী আজ বেলাবোতে ইয়াবাসহ ৩ কারবারি গ্রেপ্তার, ২ মাদক সেবীর কারাদণ্ড পলাশে ঐতিহ্যবাহী শিল্প অস্তিত্ব সংকটে, টিকে থাকার লড়াইয়ে মৃৎশিল্পীরা বেলাবোতে পুলিশের সাঁড়াশি অভিযানে ইয়াবাসহ ৩ জন গ্রেপ্তার বেলাবোতে মাদকসহ নারী গ্রেপ্তার: ২২ পিস ইয়াবা ও ৫০ পুরিয়া গাঁজা উদ্ধার বেলাবোতে ৩ বোতল বিদেশী মদসহ মাদক কারবারি গ্রেপ্তার বেলাবোতে নবনির্বাচিত ছাত্রদল সভাপতির সিনিয়র নেতাকর্মীদের শুভেচ্ছা বিনিময়

আশুলিয়ায় ককটেল ফাটিয়ে স্বর্ণের দোকানে ডাকাতি, মালিক নিহত

ডেস্ক রিপোর্ট
  • প্রকাশিতঃ সোমবার, ১০ মার্চ, ২০২৫
  • ২০৮ বার
Oplus_131072

সাভারের আশুলিয়ায় ককটেল ফাটিয়ে একটি স্বর্ণের দোকানে ডাকাতির ঘটনা ঘটেছে। এ সময় দুর্বৃত্তরা ককটেল বিস্ফোরণ ঘটালে মারা যান দোকান মালিক।নিহত দিলীপ দাস (৫২) আশুলিয়ার গোপীনাথপুর এলাকার মৃত দুলাল দাসের ছেলে। রোববার (৯ মার্চ) রাত ৯টার দিকে নয়ারহাট এলাকায় দিলীপ স্বর্ণালয় নামে একটি দোকানে এই ঘটনা ঘটে।

আশুলিয়া থানার পরিদর্শক (তদন্ত) কামাল হোসেন গণমাধ্যমকে ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

স্বপ্না বেগম নামে এক প্রত্যক্ষদর্শী বলেন, ‘রাতে তারাবির নামাজ থাকায় বাজারের বেশিরভাগ দোকান বন্ধ ছিল। তখন আমি বাজার ঝাড়ু দিচ্ছিলাম। এ সময় স্বর্ণের দোকানদার দিলীপ তার দোকান বন্ধ করছিলেন। পাশেই তার স্ত্রী দাঁড়িয়ে ছিলেন। হঠাৎ চারজন লোক অস্ত্র হাতে দ্রুত দোকানের দিকে এগিয়ে এসে ককটেল বিস্ফোরণ ঘটিয়ে আতঙ্ক সৃষ্টি করে। এতে ওই দোকানের সামনে ধোঁয়ায় অন্ধকার হয়ে যায়।

এক পর্যায়ে চারজন লোক দিলীপকে সামনে ও পেছন থেকে ছুরিকাঘাত করে গুরুতর আহত করে। পরে পাশে থাকা দোকান মালিকের স্ত্রীর হাত থেকে একটি ব্যাগ নিয়ে পালিয়ে যায় দুর্বৃত্তরা। খবর পেয়ে স্থানীয়রা আহত অবস্থায় দিলীপকে উদ্ধার করে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। জানা যায়, খবর পেয়ে পুলিশ ও সেনাবাহিনীর সদস্যরা ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে সাভার এনাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসক মেরাজুর রেহান পাভেল বলেন, রাতে দিলীপ নামে এক রোগীকে রক্তাক্ত অবস্থায় হাসপাতালে নিয়ে আসা হয়। এ সময় তার শরীর রক্তাক্ত জখম ছিল। পরে চিকিৎসা দেয়ার সময় অতিরিক্ত রক্তক্ষরণে তার মৃত্যু হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT