1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৭:২৩ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

শিবপুরে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক সভা ও বিতর্ক প্রতিযোগিতা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ৯ মার্চ, ২০২৫
  • ১৪১ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : “দুর্নীতির বিরুদ্ধে তারুণ্যের একতা, গড়বে আগামীর শুদ্ধতা” স্লোগান নিয়ে শিক্ষার্থীদের মধ্যে সততার চর্চার অভ্যাস গড়ে তোলার লক্ষে, দুর্নীতি বিরোধী সচেতনতামুলক সভা ও বিতর্ক প্রতিযোগিতা শিবপুর উপজেলার ব্রাইট স্কুলে অনুষ্ঠিত হয়েছে। শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটি কর্তৃক আয়োজিত ৯ মার্চ রবিবার সকাল এগারোটায় অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন ব্রাইট স্কুলের পরিচালনা কমিটির সভাপতি মাওলানা মোস্তাফিজুর রহমান কাওসার।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুলালপুর সিনিয়র ফাজিল মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মনজুর হোসেন ফকির। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শিবপুর ব্রাইট স্কুলের প্রধান শিক্ষক মোঃ আরিফুর রহমান, শিবপুর উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সাধারণ সম্পাদক মোঃ আসাদুজ্জামান আসাদ প্রমুখ।

অনুষ্ঠানের প্রথম পর্বের বিতর্ক প্রতিযোগিতায় মডারেটরের দায়িত্ব পালন করেন ব্রাইট স্কুলের সহকারী শিক্ষক মোঃ ওবায়দুল্লাহ শেখ। বিচারক মন্ডলীর দায়িত্ব পালন করেন ব্রাইট স্কুলের সহকারী শিক্ষক মোঃ মাহফুজ আহমেদ, মোঃ তানসেন ও সুমি সুলতানা।বিতর্কের বিষয় ছিল মূল্যবোধ ও দেশ প্রেমের অভাবেই দুর্নীতির বিস্তার ঘটে। উক্ত বিতর্ক প্রতিযোগিতাশেষে দুর্নীতি বিরোধী সচেতনতামুলক সভা অনুষ্ঠিত হয়। সভায় উপস্থিত অতিথিবৃন্দ বক্তব্য রাখেন। পরে পুরস্কার বিতরণ করা হয়।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT