1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:৪০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

রায়পুরায় নিজের শিশু সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ৭০৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর রায়পুরার দক্ষিণ মির্জাচরে ৩ বছরের পুত্র সন্তানকে কুপিয়ে হত্যার ঘটনায় মা শিরীন আক্তারকে (২৫) কে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ রোববার (২ মার্চ).সকাল সাড়ে আটটায় রায়পুরা উপজেলাট আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

এর আগে গতকাল শনিবার রাতে তারাবির নামাজ চলাকালে শিশু আনাস মিয়াকে বঁর্টি দিয়ে কুপিয়ে হত্যার পর পালিয়ে যান তারই আপন মা শিরীন আক্তার।

স্থানীয়রা জানান, পাঁচ বছর আগে রায়পুরা উপজেলার হাইরমারা এলাকার শিরীন আক্তারকে বিয়ে করেন দক্ষিণ মির্জাচরের ডালিম মিয়া। বিয়ের তিনবছর পর জীবিকার তাগিদে সৌদি আরবে পাড়ি জমান তিনি। পরে তার স্ত্রী তাদের একমাত্র সন্তান আনাসকে নিয়ে শশুরবাড়িতে ছিলেন। শনিবার রাতে আনাসকে কুপিয়ে হত্যার পর পালিয়ে যায় শিরীন আক্তার।

এসময় পাশের রুমে তারাবির নামাজ আদায় করছিলেন শিশুটির দাদি। পরে চিৎকার শুনে ছুটে এসে নাতির রক্তাক্ত মরদেহ পড়ে থাকতে দেখেন।

এদিকে খবর পেয় রাতেই নিহত শিশুর মরদেহ উদ্ধার করে হাসপাতালের মর্গে পাঠায় পুলিশ। পরে রাতেই শিশুর মাকে গ্রেপ্তারের জন্য অভিযান চালায় পুলিশ। সকালে আমিরগঞ্জ স্টেশন এলাকা থেকে অভিযুক্ত মা শিরীন আক্তারকে আটক করা হয়। এসময় তার পরিহিত কাপড়ে রক্তের দাগ ছিল বলে জানায় পুলিশ।

শিশুটির দাদি জানান, তার পুত্রবধূ রগচটা স্বভাবের ছিলেন। রাগের মাথায় নাতিকে মারধর করত। তবে এভাবে নিজের সন্তানকে একজন মা হত্যা করতে পারেন, তা যেন বিশ্বাস করতে পারছিলেন না তিনি।

রায়পুরা থানার অফিসার ইনচার্জ (ওসি) আদিল মাহমুদ সাংবাদিকদের জানান, এঘটনায় এখনো মামলা হয়নি। নিহত শিশুর মরদেহ ময়নাতদন্ত শেষে স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।

 

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT