1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৭:১১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযান, মাদক ও দেশীয় অস্ত্র ৬০ জন আটক

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ রবিবার, ২ মার্চ, ২০২৫
  • ১৩৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : গাজীপুরের টঙ্গীতে যৌথ বাহিনীর অভিযানে ছিনতাইকারী, মাদক ব্যবসাসহ বিভিন্ন অপরাধে জড়িত অর্ধশতাধিক ব্যক্তিকে আটক করা হয়েছে। এ সময় বিভিন্ন ধরনের মাদক ও দেশীয় অস্ত্র জব্দ করা হয়। শনিবার (১ মার্চ) সন্ধ্যা সাড়ে ৬টা থেকে রাত ১০টা পর্যন্ত চলা এই অভিযানে সেনাবাহিনী, র‍্যাব, বিজিবি ও গাজীপুর মেট্রোপলিটন পুলিশের বিপুল সংখ্যক সদস্য অংশ নেয়। অভিযানে টঙ্গীর মাজার এলাকার বস্তির বিভিন্ন ঘরে তল্লাশি চালিয়ে দেশীয় অস্ত্র, মাদক ও মাদক সেবনের কাজে ব্যবহৃত বিভিন্ন সামগ্রী উদ্ধার করা হয়।

আইনশৃঙ্খলা বাহিনী জানায়, রাজধানীর উত্তরাসহ শিল্পাঞ্চল টঙ্গী অপরাধপ্রবণ এলাকা উঠেছে। ফলে ওই এলাকাগুলোর আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নতি ঘটাতে এই অভিযান পরিচালনা করা হয়। অভিযানে আটককৃতদের বিরুদ্ধে আইন অনুযায়ী পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।

এ বিষয়ে গাজীপুর জেলা প্রশাসনের সিনিয়র সহকারী কমিশনার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রায়হানুল ইসলাম বলেন, সুনির্দিষ্ট তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করা হয়েছে। অভিযানে বেশ কিছু সন্ত্রাসী ও মাদক ব্যবসার সাথে সংশ্লিষ্ট ৬০ জনকে আটক করা হয়েছে। অন্যথায় রমজান মাসকে ঘিরে ওই এলাকার আইনশৃঙ্খলা পরিস্থিতি অবনতি হতো।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT