1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ১৫ জানুয়ারী ২০২৬, ০৯:০৯ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদীর জেলখানা মোড়ে নাজমা মেডিকেল হল মডেল ফার্মেসির শুভ উদ্বোধন বেলাবতে পুলিশের বিশেষ অভিযান: ইয়াবাসহ আটক ৩ জনের বিভিন্ন মেয়াদে কারাদণ্ড শিবপুরে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমাণ অস্ত্র ও মাদক উদ্ধারসহ ৭ জন গ্রেপ্তার শিবপুরে সাংবাদিককে প্রাণনাশের হুমকি, থানায় জিডি হামদ প্রতিযোগিতায় নরসিংদী জেলায় প্রথম স্থান অর্জন করল তাহসিন শিবপুরে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের করনীয় শীর্ষক মতবিনিময় সভা তৃণমূলের নেতা খাইরুল কবির খোকনের প্রশ্নে অটল রনি: নেতার প্রশ্নে কোনো আপস নেই নরসিংদীতে গাঁজা ও ইয়াবাসহ ২ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার শিবপুরে মাধ্যমিক পর্যায়ে অবসরপ্রাপ্ত প্রধান শিক্ষকদের বিদায়ী সংবর্ধনা রায়পুরায় ট্রেনে ধাক্কায় অজ্ঞাত বৃদ্ধের মৃত্যু

নরসিংদীতে পবিত্র মাহে রমজানকে স্বাগত জানিয়ে ছাত্রশিবিরের র‍্যালি

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ১ মার্চ, ২০২৫
  • ১৫২ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : পবিত্র মাহে রমজানের আগমন উপলক্ষে স্বাগত র‍্যালি নরসিংদী জেলা ছাত্রশিবির। শনিবার (১ মার্চ) বিকেলে নরসিংদী জেলা ছাত্রশিবিরের সভাপতি রুহুল আমিন ও জেলা সেক্রেটারি তৌহিদুল ইসলামের নেতৃত্বে র‍্যালিটি ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদ মোড় থেকে বের হয়ে শিক্ষাচত্বর, বুয়াকুড় মোড় ও পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে।

পরে সংক্ষিপ্ত সমাবেশে নরসিংদী জেলা ছাত্র শিবিরের সভাপতি রুহুল আমিন মাহে রমজানের পবিত্রতা রক্ষা করতে সরকারের প্রতি আহবান জানান। তিনি বলেন,
দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখতে হবে। রমজান শুরুর পূর্বে শিক্ষার্থীদের ক্লাস রুটিন পরিবর্তন করার জন্য শিক্ষকদের প্রতি বিনীত অনুরোধ জানাই। মাহে রমজানের পবিত্রতার মাধ্যমে দেশ থেকে সকল জুলুম, নির্যাতন ও অনিষ্টতা বন্ধ করতে হবে।

তিনি শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানদের উদ্দেশ্যে বলেন, প্রতিটি স্কুল, কলেজে নামাজের ব্যবস্থা করে রমজানের উপযোগী পরিবেশ সৃষ্টি করতে হবে। নৈতিকতা সম্পন্ন আদর্শ জাতি গঠনের জন্য শিক্ষার্থীদের সুস্থ ও নিরাপদ পরিবেশ গড়ে তোলা আমাদের দায়িত্ব।

তিনি বলেন, আমরা প্রত্যাশা করি রমজানের মাধ্যমে আমাদের মধ্যে ভাতৃত্ব বোধ ও সামাজিক মূল্যবোধ বজায় থাকবে। সকল ধর্মের মৌলিক অধিকার রক্ষায় আমরা নিবেদিত হয়ে সকল কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি। সাম্য, শান্তি, সুশিক্ষিত আদর্শ ছাত্র ও সুনাগরিক গঠন করার জন্য আমরা কাজ করে যাচ্ছি।

এসময় আরো উপস্থিত ছিলেন, নরসিংদী জেলা ছাত্র শিবিরের সাবেক সভাপতি মাহফুজ ভূইয়া, জেলা শিবির নেতা রাকিব প্রধান, মাহফুজ, আমিনুল ইসলাম, শাহীন ও মুজাহিদুল ইসলাম সাদেক প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT