1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০২:৪৫ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

রমজানের পবিত্র রক্ষায় নরসিংদীতে জামায়াতের শান্তিপূর্ণ মিছিল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৮ ফেব্রুয়ারী, ২০২৫
  • ১৪২ বার
Oplus_131072

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : রমজানের পবিত্রতা রক্ষা ও দ্রব্যমূল্য সহনীয় রাখতে নরসিংদীতে জামায়াতে ইসলামীর শান্তিপূর্ণ মিছিল অনুষ্ঠিত হয়েছে। আজ শুক্রবার (২৮ ফেব্রুয়ারি) বিকেলে জুমআ ব্রাহ্মন্দী বায়তুল আমান মসজিদ মোড় থেকে নরসিংদী শহর জামায়াতের আমীর আজিজুর রহমান এর সভাপতিত্বে ও জেলা জামায়াতের সহকারী সেক্রেটারি অধ্যাপক মকবুল হোসেনের নেতৃত্বে শুরু হয়। পরে মিছিলটি ব্রাহ্মন্দী মোড় থেকে শুরু হয়ে শিক্ষাচত্বর, বুয়াকুড় মোড় ও পৌরসভা চত্বর প্রদক্ষিণ করে।

মিছিলের শেষে সংক্ষিপ্ত সমাবেশে প্রধান অতিথি অধ্যাপক মকবুল হোসেন সরকারের কাছে রমজানের পবিত্রতা রক্ষা করতে আহবান জানায়। দৈনন্দিন জীবন পরিচালনার জন্য দ্রব্যমূল্য জনগণের ক্রয়ক্ষমতার মধ্যে রাখার দাবি করেন। রমজান শুরুর পূর্বে শ্রমজীবী মানুষের বেতন-ভাতা ও পারিশ্রমিক বুঝিয়ে দেয়ার জন্য প্রতিষ্ঠানের মালিকদের প্রতি বিনীত অনুরোধ করেন। রমজানের এই পবিত্রতার মাধ্যমে দেশ থেকে সকল জুলুম, নির্যাতন ও অনিষ্টতা বন্ধ করার আহবান করেন এই নেতা।

তিনি আরো বলেন, কারাবন্দী এটিএম আজহারুল ইসলামকে মুক্তি দিয়ে ন্যায় বিচার প্রতিষ্ঠা করুন।

শান্তিপূর্ণ মিছিলের সভাপতি আজিজুর রহমান তার বক্তব্যে বলেন নরসিংদী শহরে দলমত, ধর্ম বর্ণ মিলে সম্প্রীতির বন্ধন রয়েছে যুগের পর যুগ। জামায়াতে ইসলামী নরসিংদী শহর এ বন্ধন অটুট রাখতে দৃঢ়সংকল্প । সবার মৌলিক অধিকার রক্ষায় আমরা নিবেদিত হয়ে সকল কিছু ত্যাগ করতে প্রস্তুত রয়েছি।
আমরা সাম্য ও শান্তির বাংলাদেশ গঠন করতে সবার সহযোগিতা চাই।

মিছিলে আরো উপস্থিত ছিলেন জামায়াতে ইসলামীর নরসিংদী সদর থানা আমীর মাহফুজ ভূইয়া, সাবেক শহর আমীর মুক্তিযুদ্ধা জহিরুল ইসলাম মানিক মিয়া, শহর সেক্রেটারি আবুল বাশার খান, সদর থানা সহকারী সেক্রেটারি মাওলানা মহিউদ্দিন, শাহাদাত হোসেন, মহিউদ্দিন মুুক্তার, জয়নাল আবেদীন প্রমুখ।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT