1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ১৭ ডিসেম্বর ২০২৫, ০৩:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
পলাশে মহান বিজয় দিবসে শিক্ষার্থীরা পেল “মানবতার আলো’র শিক্ষাবৃত্তি ঘোড়াশালে মহান বিজয় দিবসে ইসলামী আন্দোলনের বর্ণাঢ্য বিজয় র‍্যালি ঘোড়াশালে পরকীয়ার জেরে যুবককে হত্যা, প্রধান আসামী ফয়সাল গ্রেপ্তার মেডিকেল ভর্তি পরীক্ষায় দেশসেরা নরসিংদীর বেলাবর শান্ত শুভেচ্ছায় ভাসছেন বেলাবতে স্বেচ্ছাসেবকলীগের সাধারণ সম্পাদক কমল গ্রেফতার নির্বাচন বন্ধ করার ক্ষমতা সন্ত্রাসীদের নেই: খায়রুল কবির খোকন ঘোড়াশালে পরকীয়ার জেরে প্রেমিককে হত্যা, প্রেমিকা গ্রেফতার পলাশে সড়কের পাশ থেকে অজ্ঞাত যুবকের বস্তাবন্দি মরদেহ উদ্ধার আধুনিক নরসিংদীর রুপকার সাবেক খাদ্যমন্ত্রী আব্দুল মোমেন খানের ৪১তম মৃত্যুবার্ষিকী আজ ঘোড়াশালের করতেতৈল আদর্শ উচ্চ বিদ্যালয়ে অভিভাবক সমাবেশ অনুষ্ঠিত

কোরআন প্রতিযোগিতায় বিজয়ী হাফেজ ছাত্রদের সংবর্ধনা

গাজীপুর জেলা প্রতিনিধি
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ২৫ ফেব্রুয়ারী, ২০২৫
  • ২২২ বার
Oplus_131072

গাজীপুর জেলা প্রতিনিধি : গাজীপুরের কোনাবাড়ীতে অবস্থিত তালিমুল উম্মাহ মাদ্রাসার বিজয়ী চার হাফেজ ছাত্রকে সংবর্ধনা দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার (২৫ ফেব্রুয়ারী) সকাল ১০ টার সময় মহানগরীর কোনাবাড়ী জেল খানা রোডস্থ মাদ্রাসা প্রাঙ্গনে এ সংবর্ধনা দেওয়া হয়। পরে একটি আনন্দ র‍্যালী বের করা হয়।

তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ রাহমানি বলেন, চলতিমবছরে ১৩ জানুয়ারি ব্রাহ্মণবাড়িয়া লাল শালুক হোটেলে আল কদর হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় অংশগ্রহণ করে সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে তৃতীয় স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ আশরাফ হোসাইন। একই সাথে চতুর্থ স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ আবু তালেব এবং ৬ষ্ট স্থান অর্জন করে হাফেজ মাহবুবুর রহমান।

গত ২২ ফেব্রুয়ারী জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে আর রহমান হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে চতুর্থ স্থান অর্জন করে (নগদ ১০ হাজার টাকা) হাফেজ সোয়াদ আহম্মদ।

এছাড়াও গত ২৩ ফেব্রুয়ারী জাতীয় মসজিদ বায়তুল মুকাররমে ইশা আতুল কোরআন ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় হিফজুল কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে সপ্তম স্থান অর্জন করে হাফেজ আশরাফ হোসাইন এবং
পঞ্চম স্থান অর্জন করে (রৌপ্য পদক) হাফেজ মাহবুবুর রহমান। গত বছর ১৮ ডিসেম্বর ব্রাহ্মণবাড়িয়ায় কাউতলী একটি অভিজাত হোটেলে শিরা হুফ্ফাজ ফাউন্ডেশন বাংলাদেশ কর্তৃক আয়োজিত জাতীয় কোরআন প্রতিযোগিতায় সারা দেশ থেকে অংশগ্রহণকারী হাফেজ ছাত্রদের মধ্যে ১৮ তম স্থান অর্জন করে হাফেজ আশরাফ হোসাইন।

তালিমুল উম্মাহ মাদ্রাসার পরিচালক হাফেজ মাওলানা হোসাইন আহম্মদ রাহমানি বলেন, আমাদের মাদ্রাসার এই সাফল্য যেন আমরা আগামীতেও ধরে রাখতে পারি। এসময় তিনি মাদ্রাসায় অধ্যয়নরত সকল ছাত্রদের জন্য দোয়া প্রার্থনা করেন।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT