1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

বাসায় ফেরা হলো না নাদিমের, সড়কেই প্রাণ গেল

সাব্বির হোসেন | নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৬ এপ্রিল, ২০২৪
  • ৪৫২ বার
33

সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর পলাশের নাদিম মিয়া (২৩) নামের এক যুবক কাভার্ডভ্যানের ধাক্কায় নিহত হয়েছে। বৃহস্পতিবার (২৫ এপ্রিল) রাতে টঙ্গী থেকে সিএনজিযোগে বাসায় ফেরার পথে এ দুর্ঘটনা ঘটে।

নিহত নাদিম মিয়া পলাশ উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার ভাড়ারিয়াপাড়া গ্রামের টুটু মিয়ার ছেলে। সে টঙ্গীতে ওয়েল্ডিংয়ের কাজ করতো বলে জানান স্বজনরা।

নিহতের চাচা মিন্টু মিয়া জানান, বৃহস্পতিবার রাতে নাদিম মিয়া টঙ্গী থেকে একটি সিএনজির সামনের সিটে উঠে বসে বাসায় ফিরছিলেন। পরে সিএনজিটি রাত ৮টার দিকে কালীগঞ্জের মূলগাঁও মাদ্রাসার সামনের সড়কে পৌঁছায়৷ এসময় সেভেন রিংস সিমেন্ট কারখানার একটি কাভার্ডভ্যান ওই সড়কে ঘুরানোর সময় সিএনজির সাথে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই ছিটকে পড়ে নাদিম নিহত হয়৷ সিএনজিতে থাকা চালক ও অপর যাত্রীরা আহত হয়।

কালীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মাহাতাব উদ্দিন জানান, এ ঘটনায় নিহত নাদিমের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়নাতদন্ত ছাড়া মরদেহ হস্তান্তর করা হয়েছে। কাভার্ডভ্যানটি পুলিশের হেফাজতে রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি জানিয়েছেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT