1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ৩০ মে ২০২৬, ০৪:১০ পূর্বাহ্ন
শিরোনামঃ
বর্তমান সরকার এদেশের সকল মানুষের ধর্মের স্বাধীনতায় বিশ্বাস করে : মঈন খান নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি খায়রুল

আলমগীর পাঠান | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ৩ ডিসেম্বর, ২০২২
  • ৫২৬ বার
39

আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাব উপজেলার নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের নতুন সভাপতি করা হয়েছে ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরকে।

বৃহস্পতিবার (১ ডিসেম্বর) এক বিজ্ঞপ্তিতে জাতীয় বিশ্ববিদ্যালয়ের ভিসির আদেশক্রমে কলেজ পরিদর্শক (ভারপ্রাপ্ত) প্রফেসর ফাহিমা সুলতানার স্বাক্ষরিত পত্রে তাকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয়ের সভাপতি করা হয়।

ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তত্ত্বাবধায়ক প্রকৌশলী মোঃ খায়রুল বাকের সভাপতি হওয়ায় তাঁকে অভিনন্দন জানিয়েছেন, অভিভাবকবৃন্দ, রাজনৈতিক ও সামাজিক সংগঠনের নেতৃবৃন্দসহ শিক্ষার্থীরা।

এলাকাবাসীর প্রত্যাশা প্রকৌশলী মোঃ খায়রুল বাকেরের নেতৃত্বে ঐতিহ্যবাহী এ শিক্ষা প্রতিষ্ঠানের সকল কার্যক্রম দ্রুত অগ্রগতি হবে। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন।

নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের সদস্য সচিব মো. মিজানুর রহমান মোল্লা জানান, নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় প্রাক্তন ছাত্র পরিষদের আহ্বায়ক ইঞ্জিনিয়ার মো.খায়রুল বাকেরকে নারায়ণপুর রাবেয়া মহাবিদ্যালয় গভর্নিং বডি সভাপতি করায় শিল্পমন্ত্রী এ্যাড.নূরুল মজিদ মাহমুদ হুমায়ূন এমপি’র প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। কলেজের উন্নয়নসহ সকল মান বজায় রাখতে তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবেন বলেও তিনি জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT