1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ০৬:৫৭ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত আগামী ৮ বছরে বাংলাদেশে একজন প্রতিবন্ধীও সরকারি ভাতার বাইরে থাকবে না :স্বাস্থ্য মন্ত্রী

নরসিংদীতে যুবদলের দু’গ্রুপের সংঘর্ষ, ছুরিকাঘাতে ৩ জন আহত

নিজস্ব প্রতিবেদক :
  • প্রকাশিতঃ সোমবার, ৭ নভেম্বর, ২০২২
  • ৩৪০ বার
43

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভায় মিছিলের আগে যাওয়াকে কেন্দ্র করে যুবদলের দুই গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। এ সময় ছুরিকাঘাতে ৩ জন আহত হয়েছেন। সোমবার (৭ নভেম্বর) সন্ধ্যায় জেলা বিএনপির কার্যালয়ে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় আহতরা হলেন, মহিষাশুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেন (২৭), পাইকারচর ইউনিয়ন যুবদল নেতা গাউছ নেওয়াজ (৩৩) ও মাধবদীর আলগী এলাকার যুবদল নেতা শফিকুল ইসলাম (৩৫)।

জানা যায়, সোমবার বিকেলে নিজেদের কার্যালয়ে জাতীয় বিপ্লব ও সংহতি দিবসের আলোচনা সভার আয়োজন করে জেলা বিএনপি। সভায় বিভিন্ন ইউনিয়ন থেকে মিছিল নিয়ে যোগ দিতে আসেন বিএনপি ও যুবদলের নেতা-কর্মীরা।

এ সময় মিছিলের সামনে যাওয়াকে কেন্দ্র করে সদর উপজেলার পাইকার চর ও মহিষাশুরা ইউনিয়ন যুবদলের নেতা-কর্মীদের মধ্যে মারামারি শুরু হয়। এ নিয়ে দুই পক্ষের মধ্যে উত্তেজনা শুরু হয়।

একপর্যায়ে গাউছ নেওয়াজ নামের পাইকার চর ইউনিয়ন যুবদলের এক কর্মী মহিষাশুরা ইউনিয়ন যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক ফরহাদ হোসেনকে ছুরিকাঘাত করেন।

এ সময় দুই পক্ষের মধ্যে মারামারি শুরু হয় এবং তিনজন ছুরিকাঘাতে আহত হন। আহতদের মধ্যে ফরহাদ হোসেনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। বাকিরা নরসিংদী জেলা সদর হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

এ বিষয়ে জেলা বিএনপির সভাপতি ও কেন্দ্রীয় বিএনপির যুগ্ম মহাসচিব খায়রুল কবীর খোকন বলেন, আহতরা সুস্থ হয়ে ফেরার পর বসে এই ঘটনার বিচার করা হবে।

নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার আল আমিন জানান, মারামারির ঘটনাটি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ নেওয়া হবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT