1. admin@narsingdirkanthosor.com : admin :
সোমবার, ২৫ মে ২০২৬, ১২:০৩ অপরাহ্ন
শিরোনামঃ
শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে রায়পুরায় ট্রেনে কাটা পড়ে অজ্ঞাত ব্যক্তি নিহত

নরসিংদীতে গাছের উপর থেকে যুবকের মরদেহ উদ্ধার

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ নভেম্বর, ২০২২
  • ৩০০ বার
36

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে রেললাইনের পাশের গাছে ঝুলন্ত অবস্থায় উজ্জ্বল (৩৮) নামে এক যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। আজ শুক্রবার সন্ধ্যায় সদর উপজেলার হাজীপুর ইউনিয়নের বাদুয়াচর গেট বাজার এলাকা থেকে মরদেহটি উদ্ধার করা হয়। নিহত উজ্জ্বল গাজীপুর মহানগর ৪১ নং ওয়ার্ডের উজিরপুর এলাকার বাসিন্দা।

পুলিশ জানায়, শুক্রবার বিকালে স্থানীয়রা বাদুয়াচর গেট বাজার এলাকায় রেললাইনের ২০ ফুট দূরে একটি গাছে এক যুবককে ঝুলন্ত অবস্থায় দেখতে পায়। পরে তারা পুলিশকে খবর দিলে ঘটনাস্থলে পৌঁছে গাছ থেকে যুবকের মরদেহ উদ্ধার করে পুলিশ। পরে ময়নাতদন্তের জন্য মরদেহ নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।

নরসিংদী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কাশেম ভূইয়া বলেন, গাছে যুবকের গলা রশি দিয়ে বাঁধা ছিলো। আমরা খবর পেয়ে গাছ থেকে ঝুলন্ত অবস্থায় মরদেহ উদ্ধার করি। এটি হত্যা না আত্মহত্যা তা ময়নাতদন্তের রিপোর্ট পাওয়ার পর বলা যাবে। এঘটনায় প্রয়োজনীয় আইনানুগ ব্যবস্থা নেয়া হচ্ছে।

নরসিংদীর কন্ঠস্বর /এস বর্মণ/ স. ২১৩৫/

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT