1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ

ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ১৫ বার
17

নিজস্ব প্রতিবেদক : স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রী ড. আবদুল মঈন খান বলেছেন, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান কোনদিন পিছনের দিকে তাকাননি। বিএনপি’র ইতিহাস সামনে চলার ইতিহাস, আওয়ামী লীগের ইতিহাস পিছনে চলার ইতিহাস। আমরা প্রধানমন্ত্রীর নেতৃত্বে বাংলাদেশকে সামনের দিকে এগিয়ে নিয়ে যাব। আমাদের প্রধানমন্ত্রী নির্বাচনের আগে যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলেন আজকে কিন্তু তিনি তা একটি একটি করে বাস্তবায়ন করছেন। ফ্যামিলি কার্ড, কৃষক কার্ড, হেলথ কার্ড দিচ্ছেন।

তিনি শুক্রবার (৪ সেপ্টেম্বর) সন্ধ্যায় শহরের সাহেপ্রতাব এলাকার তাঁত বোর্ড ইনিস্টিটিউটের অডিটরিয়ামে জেলা বিএনপি আয়োজিত ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বাংলাদেশ বিগত সতের বছর যেভাবে ধ্বংস হয়েছিল, সেই ধ্বংসস্তূপ থেকে আবার নতুন করে একটি নতুন সাজে গড়ে তুলতে প্রধানমন্ত্রী দিন রাত কাজ করে যাচ্ছেন। বিএনপি প্রতিহিংসার রাজনীতিতে বিশ্বাস করে না, কিন্তু আমরা ন্যায় বিচার চাই। বর্তমান প্রধানমন্ত্রী তারেক রহমান সতেরো বছর পরে বাংলাদেশে ফিরে এসেছেন এবং একটি সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনে বাংলাদেশের মানুষের সরাসরি ভোটে প্রধানমন্ত্রী নির্বাচিত হয়েছেন। সামনে আগামী স্থানীয় সরকার নির্বাচনে সিটি কর্পোরেশন থেকে শুরু করে ইউনিয়ন পর্যন্ত সুষ্ঠ নিরপেক্ষ নির্বাচন উপহার দিতে বাংলাদেশের মানুষের কাছে আমরা প্রতিজ্ঞাবদ্ধ।

মন্ত্রী আরো বলেন, ওয়ান ইলেভেনের ষড়যন্ত্র ছিল বাংলাদেশের বিরুদ্ধে এবং বিএনপি’র বিরুদ্ধে। আর বিএনপি জাতীয়তাবাদী শক্তিতে বিশ্বাসী ও দেশকে ভালোবাসে বলে এই ষড়যন্ত্র করা হয়েছিল। বাংলাদেশ ও বিএনপি একটি অভিন্ন নাম। বিএনপিকে ওয়ান ইলেভেনের সময় অপসারণ করে অন্যের কুক্ষিগত একটি রাষ্ট্রের অধিনস্ত করার পরিকল্পনা করা হয়েছিল। যার ফলশ্রুতিতে দীর্ঘ ১৭ বছর আজকের প্রধানমন্ত্রী তারেক রহমানকে বিদেশে নির্বাসিত করে দেওয়া হয়েছিল। সেই অন্যায়ের বিচার আজকে হয়েছে।

এসম বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন বলেন, পিছনের দরজা দিয়ে বিএনপি কোনো দিন ক্ষমতায় আসেনাই, কোনো ষড়যন্ত্র করে ক্ষমতায় আসেনাই, এদেশের মানুষের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে ক্ষমতায় এসেছে বিএনপি। এই দলের বিরুদ্ধে প্রথম থেকেই ষড়যন্ত্র হয়েছিল, সে ষড়যন্ত্র থেকে আমরা দেখেছি জিয়াউর রহমান কীভাবে দেশকে রক্ষা করেছে। তিনি একদলীয় শাসনব্যবস্থা, বাকশাল থেকে বহুদলীয় গণতন্ত্র দিয়েছিলেন। সংবাদপত্রের স্বাধীনতা দিয়ে ছিলেন। দেশের গণতন্ত্র পূনপ্রতিষ্টা করেছিলেন।

বিএনপির যুগ্ম মহাসচিব ও নরসিংদী-১ সদর আসনের সংসদ সদস্য খায়রুল কবির খোকন এর সভাপতিত্বে ও নরসিংদী-৩ শিবপুর আসনের সংসদ সদস্য ও জেলা বিএনপির সাধারণ সম্পাদক মনজুর এলাহী এর সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিএনপির স্বনির্ভর বিষয়ক সম্পাদক ও সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য এড. শিরীন সুলতানা, রায়পুরা আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার আশরাফ উদ্দিন বকুল, নরসিংদী জেলা পরিষদের প্রশাসক বীরমুক্তিযোদ্ধা তোফাজ্জল হোসেন মাস্টার, জেলা বিএনপির সহসভাপতি হারুন অর রশিদ, খবিরুল ইসলাম বাবুল, যুগ্ম সাধারণ সম্পাদক মহসিন হোসাইন বিদুৎ, ছাত্রদলের সভাপতি সিদ্দিকুর রহমান নাহিদ সহ বিভিন্ন অঙ্গসংগঠনের নেতৃবৃন্দ।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT