1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৫৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
মাধবদীতে হারপিক খেয়ে মা-মেয়ের মৃত্যু, বাবা গ্রেপ্তার জন্মাষ্টমী মহোৎসব উপলক্ষে নরসিংদীতে আনন্দ র‍্যালী ধ্বংসস্তূপ থেকে দেশকে নতুন করে গড়তে দিন-রাত কাজ করছেন প্রধানমন্ত্রী : এলজিআরডি মন্ত্রী শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে নরসিংদীতে ১৪ বছরের কিশোরীকে ধর্ষণের অভিযোগ আপন বাবার বিরুদ্ধে দিনের ভোট রাতে ও মৃত মানুষের ভোটও দিয়েছিল আওয়ামীলীগ : এলজিআরডি মন্ত্রী রায়পুরায় আগ্নেয়াস্ত্র তৈরির সরঞ্জামসহ যুবক আটক ভবিষ্যৎ প্রজন্ম রক্ষায় মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : বেলাবোতে স্বাস্থ্যমন্ত্রী পলাশে বিএনপির ৪৮তম প্রতিষ্ঠাবার্ষিকীর অনুষ্ঠানে যোগ দিবেন এলজিআরডি মন্ত্রী বেলাবোতে পুস্তক প্রকাশক ও বিক্রেতা সমিতির সভাপতি সোহাগ, সম্পাদক শাহাদাৎ

শিবপুরে বাবাকে ছুরিকাঘাত করে হত্যা করল ছেলে

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ৪ সেপ্টেম্বর, ২০২৬
  • ৫৬ বার
62

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুর উপজেলায় ছেলের ছুরিকাঘাতে আব্দুল বাছেদ মিয়া (৬৫) নামে পিতা নিহত হয়েছেন। আজ শুক্রবার (৪ সেপ্টেম্বর) ভোরে উপজেলার ভারতের কান্দি পূর্বপাড়া গ্রামে নিজ বাড়িতে এ হত্যার ঘটনা ঘটে বলে জানিয়েছেন শিবপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ কোহিনূর মিয়া।

নিহত আব্দুল বাছেদ ভরতেরকান্দি (পূর্ব পাড়া) গ্রামের মৃত ইউনুস আলীর ছেলে। এ ঘটনার পর পালিয়ে গেছেন অভিযুক্ত ছেলে পেশায় রাজমিস্ত্রীর শ্রমিক শাকিল চৌধুরী (৩৫)।

পরিবারের সদস্যরা জানান, ছেলের সঙ্গে পারিবারিক কোন বিরোধ ছিল না। বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) রাতে পিতাপুত্র একই কক্ষে ঘুমিয়ে ছিলেন। শুক্রবার ভোরে চিৎকার শুনে পাশের কক্ষে থাকা স্ত্রী সখিনা বেগমসহ পরিবারের সদস্যরা ওই কক্ষে গিয়ে দেখতে পান ছেলে শাকিল চৌধুরী তার পিতাকে পেটে ছুরিকাঘাত করছে। এ সময় বাধা দিতে গেলে মা সখিনা বেগম ও অপর ভাই নুরুন্নবী রাশেদকেও কুপিয়ে আহত করে পালিয়ে যায় শাকিল। এতে আব্দুল বাছেদ ঘটনাস্থলেই মারা যায়।

খবর পেয়ে সকালে শিবপুর মডেল থানা পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠিয়েছে।

মোহাম্মদ কোহিনূর মিয়া বলেন, ‘এ ঘটনায় আইনগত পদক্ষেপ প্রক্রিয়াধীন রয়েছে। হত্যার কারণ জানা ও জড়িত ছেলেকে আটকের চেষ্টা চালাচ্ছে পুলিশ।’

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT