1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৪৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর রোটারি ক্লাব অব মেঘনা ও এসএসসি ৮৬ ব্যাচের বৃক্ষরোপণ

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শনিবার, ১৯ জুলাই, ২০২৫
  • ৪৩৪ বার
55

নিজস্ব প্রতিবেদক : “ছিয়াশির সবুজ পরিবেশ আগলে রাখবে বাংলাদেশ”—এই শ্লোগানকে সামনে রেখে নরসিংদীর সাটিরপাড়া কালীকুমার স্কুল অ্যান্ড কলেজ প্রাঙ্গণে যৌথভাবে এক বৃক্ষরোপণ কর্মসূচির আয়োজন করা হয়েছে। শনিবার (১৯ জুলাই) সকালে রোটারি ক্লাব অব মেঘনা নরসিংদী এবং এসএসসি ব্যাচ ১৯৮৬ বাংলাদেশ এর উদ্যোগে এ কার্যক্রম অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ বন বিভাগের সহকারী প্রধান বন সংরক্ষক মোঃ মাহমুদুল হাসান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটিরপাড়া কালীকুমার স্কুল অ্যান্ড কলেজের গর্ভনিং বডির সভাপতি ইলিয়াছ আলী ভূঁইয়া, এসএসসি ব্যাচ ’৮৬ বাংলাদেশ এর প্রতিষ্ঠাতা অ্যাডমিন কাজী মোহাম্মদ আশরাফুল হক (সোহেল),
সাটিরপাড়া কালীকুমার স্কুল অ্যান্ড কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আবু তালেব, নরসিংদী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের অধ্যক্ষ নিহার রঞ্জন দাস,
রোটারি ক্লাব অব মেঘনা নরসিংদীর সভাপতি শংকর লাল সাহা।

বৃক্ষ রোপন প্রজেক্টের (২০২৪-৩০) বাংলাদেশ প্রজেক্ট কনভেনার রোটারিয়ান পিপি মোঃ মাসুদুর রহমান মাসুদ, পিএইচএফএমসি, এর সঞ্চালনা করেন এবং ৮৬’র সেক্রেটারি গোলাম কবির দিনার ও মেঘনা ক্লাবের সেক্রেটারি মোঃ নাসির উদ্দিন-সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

আয়োজকরা জানান, জলবায়ু পরিবর্তন ও পরিবেশ সংরক্ষণে সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে এই ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে। আগামী ৫ বছরে ১৯৮৬ হাজার বৃক্ষরোপন ও বিতরণ কর্মসূচির মাধ্যমে নতুন প্রজন্মকে সবুজে সুশোভিত একটি বাংলাদেশ গঠনের উদ্বুদ্ধ করাই মূল লক্ষ্য।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT