1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০১:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মাধবদীতে ২ সুতার গোডাউন ও ১টি ঝুটের দোকান আগুনে পুড়ে ছাই

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৪ জুলাই, ২০২৫
  • ৩০২ বার
Oplus_131072
48

নরসিংদীর মাধবদীতে আগুনে পুড়ে ছাই হয়েছে দুটি সুতার গুদাম ও একটি ঝুটের দোকান। রোববার (১৪ জুলাই) রাত সাড়ে ১১টার দিকে নরসিংদী-মদনগঞ্জ সড়কের কোতালিরচর এলাকার লুৎফর রহমান মার্কেটে এই ঘটনা ঘটে। পরে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণ করে।

মাধবদী ফায়ার সার্ভিসের স্টেশন অফিসার মো. রায়হান জানান, রাতে হঠাৎ মার্কেটটির সুতার গুদামে আগুন লাগে। পরে তা ছড়িয়ে পড়ে পাশের আরও একটি সুতার গুদামসহ অপর একটি ঝুটের দোকানে। পরে খবর পেয়ে মাধবদী ফায়ার সার্ভিসের দুটি ইউনিট এক ঘণ্টার চেষ্টায় রাত পৌনে ১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে সুতা ও ঝুট পুড়ে ছাই হয়ে গেছে। দমকল বাহিনীর সদস্যরা আগুন ব্লক দেওয়ায় মার্কেটের অন্যান্য দোকানে আগুন ছড়াতে পারেনি।

তবে তাৎক্ষণিকভাবে আগুনের কারণ ও ক্ষয়ক্ষতির সঠিক পরিমাণ জানাতে পারেননি ফায়ার সার্ভিসের এই কর্মকর্তা। তিনি বলেন, তদন্তের পর আগুনের উৎস ও ক্ষয়ক্ষতির পরিমাণ জানা যাবে।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT