1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ১৩ মার্চ ২০২৬, ০৩:৩৫ পূর্বাহ্ন
শিরোনামঃ
সামাজিক ও মানবিক সংগঠন “রায়পুরার কথা”র ইফতার মাহফিল অনুষ্ঠিত শিবপুরে দুই পায়ের রগ কর্তন করা শিক্ষকের মৃত্যু; জড়িত ২ জন গ্রেপ্তার পলাশে অবৈধ ইটভাটায় মোবাইল কোর্ট: ৫ ইটভাটাকে সাড়ে ৭ লাখ টাকা জরিমানা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদে অবৈধ বালু ও মাটি কাটার দায়ে ভেক্যু ও ২ ট্রলি জব্দ মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১

নরসিংদীতে রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৭ জুন, ২০২৫
  • ৪৩১ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে শ্রী শ্রী জগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।  শুক্রবার বিকেলে শ্রী শ্রী দয়াময় ভাগবত  আশ্রমে সনাতন বিদ্যার্থী সংসদ নরসিংদী সরকারি কলেজ শাখার উদ্যোগে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

শ্রী শ্রী দয়াময় ভাগবত  আশ্রমের সাধারণ সম্পাদক রিপন সাহার সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নরসিংদী জেলা কৃষক দলের সদস্য সচিব দীপক বর্মণ প্রিন্স, প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন,  জেলা বিএনপির সহ ধর্ম বিষয়ক সম্পাদক  দ্বীপ সাহা রানা, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,  নরসিংদী জেলা আইনজীবী সমিতির সাহিত্য ও সাংস্কৃতিক সম্পাদক  এ্যাড. তুষার মিত্র, নরসিংদী শহর যুবদলের যুগ্ম আহবায়ক প্রশান্ত কুন্ড, সনাতন বিদ্যার্থী সংসদ নরসিংদী সরকারি কলেজ শাখার উপদেষ্টা কেশব চন্দ্র দে, সভাপতি সিমন সরকার সহ সদস্য বৃন্দ।

আলোচনা সভায় বক্তারা বলেন,  জগন্নাথ দেবের রথযাত্রা সত্যযুগ থেকে হয়ে আসছে। বছরের দুটো দিন জগন্নাথ দেব মন্দির থেকে বেরিয়ে ভক্তদের দর্শন দেন। যেসব ভক্ত মন্দিরে আসেন না, তাঁদের উদ্ধার করতে আসেন। এবারের রথযাত্রায় জগন্নাথের কাছে একটাই প্রার্থনা, যেন এই দেশে হিন্দু, মুসলমান, বৌদ্ধ, খ্রিষ্টানসহ সব ধর্মের মানুষ সুখে–শান্তিতে বসবাস করতে পারে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT