1. admin@narsingdirkanthosor.com : admin :
মঙ্গলবার, ১০ মার্চ ২০২৬, ০৮:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
মোল্লা সালেহ’র প্রথম কাব্যগ্রন্থ ‘হুব্বাঞ্জলি’র মোড়ক উন্মোচন ঢাবি স্টুডেন্টস এসোসিয়েশন অব পলাশ (ডুসাপ)-এর নতুন কমিটি ঘোষণা মনোহরদীতে ব্রহ্মপুত্র নদ থেকে অবৈধভাবে বালু তোলে বিক্রি, ৪ ট্রলি জব্দ রায়পুরায় মেঘনায় ডাকাতদলের গুলিতে এক জেলের মৃত্যু পলাশে হঠাৎ হাসপাতাল পরিদর্শনে স্বাস্থ্য মন্ত্রী, ১৬ ডাক্তারের মধ্যে অনুপস্থিত ৮ নরসিংদীর মাধবদীতে চার সন্তানের জননীকে সংঘবদ্ধ ধর্ষণ, গ্রেপ্তার ০১ তীব্র গ্যাস সংকটে দেশের ৬ সার কারখানার ৫টিই বন্ধ মনোহরদীতে ফসলি জমির মাটি কাটার দায়ে ভেক্যু ও ট্রলি জব্দ নরসিংদী কর আইনজীবী সমিতির ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত প্যারোলে মুক্তি পেয়ে শিবপুরে বাবার জানাজায় অংশ নিলেন আপন দুই ভাই

নরসিংদীতে ব্রিজ থেকে লাফ দিয়ে নদীতে গোসলে নেমে নিখোঁজ কিশোর

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ১৬ জুন, ২০২৫
  • ১৩৩৮ বার
Oplus_131072

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদরের নাগরিয়াকান্দির মেঘনা নদীতে গোসলে গিয়ে ব্রিজ থেকে লাফিয়ে পড়ে মেহেদী হাসান রাব্বি (১৭) নামে এক কিশোর নিখোঁজ হয়েছে। রোববার (১৫ জুন) দুপুরে সেতুর ওপর থেকে লাফ দিলে এ দুর্ঘটনা ঘটে। নিখোঁজ মেহেদী হাসান রাব্বি নরসিংদী সদর উপজেলার বাসাইল এলাকার গিয়াস উদ্দিনের ছেলে।

পরিবার ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, দুপুরে তার চার বন্ধু জুম্মান, রাব্বি, ইউসুফ ও আমিরের সঙ্গে নরসিংদীর নাগরিয়াকান্দী এলাকায় মেঘনা নদীতে গোসল করতে যায় মেহেদী হাসান রাব্বি। তারা পাঁচ বন্ধু প্রথমে নাগরিয়াকান্দী ব্রিজের ওপর মাঝামাঝি স্থানে গিয়ে নদীতে লাফ দেওয়ার জন্য প্রস্তুতি নেয়। তবে অন্য বন্ধুরা এতে বাধা প্রধান করে। তাদের বাধা উপেক্ষা করেই রাব্বি মেঘনা নদীতে ঝাঁপ দেয়।

এসময় সঙ্গে থাকা বন্ধুরা দেখতে পায় রাব্বি নদীতে ডুবে যাচ্ছে। পরে তারা স্থানীয়দের সহযোগিতায় নরসিংদী ফায়ার সার্ভিসে খবর দেয়। খবর পয়ে ফায়ার সার্ভিসের লোকজন ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান শুরু করে। প্রায় একঘণ্টা অভিযান চালিয়েও নিখোঁজ রাব্বির কোনো সন্ধান পায়নি। এদিকে সন্ধ্যা হয়ে যাওয়ায় তারা অভিযান স্থগিত ঘোষণা করেন।

নরসিংদী ফায়ার সার্ভিস স্টেশনের সাব-অফিসার আব্দুল জলিল জানান, নদীতে ঝাঁপ দিয়ে নিখোঁজের ঘটনায় উদ্ধার অভিযান চালানো হয়। গোসল করতে ব্রিজের ওপর থেকে লাফ দিয়েছে বলে জানিয়েছে স্থানীয়রা। সন্ধ্যা পর্যন্ত অভিযানে নিখোঁজের সন্ধান পাওয়া যায়নি। সন্ধ্যা হওয়ায় অভিযান বন্ধ ঘোষণা করা হয়েছে। যদি নিখোঁজ যুবককে না পাওয়া যায় অথবা মরদেহ ভেসে না ওঠে তবে আজ সোমবার (১৬ জুন) সকালে পুনরায় উদ্ধার অভিযান চালানো হবে।

আরো খবর..
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT