1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৭:২৫ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

মাধবদী কলেজে অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হলেন যারা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ৪ জুন, ২০২৫
  • ৪৩১ বার
Oplus_131072
35

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদী কলেজে উৎসবমুখর পরিবেশে অভিভাবক প্রতিনিধি নির্বাচন সম্পন্ন হয়েছে। বুধবার ৪ জুন সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত ভোটগ্রহণ ও গণনার পর নির্বাচনের ফলাফল ঘোষণা করা হয়। এবারের নির্বাচনে মোট পাঁচজন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। এর মধ্যে তিনজন অভিভাবক প্রতিনিধি নির্বাচিত হয়েছেন।

তারা হলেন: মোঃ ইয়াহইয়া প্রতীক: ছাতা — ১৭৮ ভোট পেয়ে প্রথম। মোঃ আব্দুস ছাত্তার ভূঁইয়া প্রতীক: আনারস- ১৫২ ভোট পেয়ে দ্বিতীয়। মোঃ আহসান উল্লাহ প্রতীক: বাইসাইকেল-১৪৬ ভোট পেয়ে তৃতীয়

অন্যান্য প্রার্থীরা ছিলেন: ওমর ফারুক প্রতীক: মোরগ-১০২ ভোট, লোকমান হোসেন সরকার প্রতীক: দেয়াল ঘড়ি-১০৮ ভোট।

কলেজ সূত্রে জানা যায়, আসন্ন ঈদ এবং বৈরী আবহাওয়ার কারণে এবারের নির্বাচনে ভোটার উপস্থিতি তুলনামূলকভাবে কম ছিল। ১,৩৭৫ জন ভোটারের মধ্যে মাত্র ২৯১ জন তাদের ভোটাধিকার প্রয়োগ করেছেন, যা মোট ভোটারের প্রায় ২১.১৬ শতাংশ।

নির্বাচন শান্তিপূর্ণ পরিবেশে সম্পন্ন হওয়ায় কলেজ কর্তৃপক্ষ ও নির্বাচন সংশ্লিষ্টরা সন্তোষ প্রকাশ করেছেন। নবনির্বাচিত অভিভাবক প্রতিনিধিদের কলেজের পরিবেশ উন্নয়ন ও শিক্ষার্থীদের কল্যাণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবেন বলে আশা প্রকাশ করেছেন সাধারণ অভিভাবকরা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT