1. admin@narsingdirkanthosor.com : admin :
বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬, ১২:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নারী কমিশনের সুপারিশ বাতিলের দাবিতে নরসিংদীতে হেফাজতের বিক্ষোভ মিছিল

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ২৫ এপ্রিল, ২০২৫
  • ৩৬০ বার
Oplus_131072
37

নিজস্ব প্রতিবেদক : নারী সংস্কার কমিশনের সুপারিশ বাতিল ও ৩ মে ঢাকার মহাসমাবেশ সফল করার লক্ষ্যে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে হেফাজতে ইসলাম বাংলাদেশ নরসিংদী জেলা শাখা। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা দুইটায় এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ নরসিংদী শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ শেষে রেলস্টেশন চত্বরে গিয়ে শেষ হয়।

পরে হেফাজতে ইসলামের নরসিংদী জেলা কমিটির সভাপতি হাফেজ মাওলানা শওকত হুসাইন সরকারের সভাপতিত্বে সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে নরসিংদী জেলা শাখার সাধারণ সম্পাদক আল্লামা ইসমাইল নুরপুরী’ সঞ্চালনায় বক্তারা বলেন, নারী অধিকার সংরক্ষণ কমিশন আমাদের প্রধান উপদেষ্টার কাছ ৪৩৩টি প্রস্তাবনা করেছেন। এর মধ্য কিছু কিছু প্রস্তাবনা সরাসরি কোরআন বিরোধী। তাদের প্রস্তাবে নারী যৌন কর্মীদের উন্নয়নের কথা বলা হয়েছে । শুধু ইসলাম নয় খ্রীষ্টান, ইহুদী ও হিন্দু ধর্মেও এটা হারাম অবৈধ। যারা নারীর উন্নয়নের জন্য মাঠে নেমেছে সেটা তাদের উন্নয়নের কথা নয়,এটা তাদের অধপতনের। কুসংস্কারের কথা। নারীদের প্রস্তাবের পক্ষে যারা সমর্থন দিবে তাদের স্থান পতিতাদের কাতারেই থাকবে। পতিতাদের দ্বারা কথিত নারী সংস্কার কমিশন আমাদের দেশে বৈধতা পেতে পারে না।

সরকারের প্রতি ইঙ্গিত করে বক্তারা বলেন, তাদের প্রস্তাব পাশ করা তো দূরের কথা, এই কমিশন অনতিবিলম্বে বাতিল করো, করতে হবে । না হলে তোমরাই বাতিল হয়ে যাবে। ২০১৩ সালে হেফাজতের নামে করা সকল মামলা প্রত্যাহার করতে হবে।
সভায় আগামী ৩ মে ঢাকায় অনষ্ঠিতব্য মহাসমাবেশকে সফল করতে সকলের প্রতি আহ্বান জানান।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT