মোমেন খান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর শিবপুরে আয়ুবপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো. মোস্তুফা মিয়াকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় ২ আসামীকে গ্রেপ্তার করেছে পুলিশ। বুধবার (২৪ জুন) দুপুরে তাদেরকে আদালতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেন শিবপুর থানার উপপরিদর্শক মো: আব্দুল কাইয়ুম।
গ্রেপ্তারকৃতরা হলেন: শিবপুর মুন্সেফেরচর এলাকার হযরত আলীর ছেলে হ্নদয় গাজী(২৫), শাষপুর এলাকার আমির হোসেনের ছেলে মো: সীজন (২০)। এ সময়, মো. সীজনের কাছ থেকে একটি চাপাতি উদ্ধার করা হয়।
এর আগে একই ঘটনায় শিবপুর বড়কান্দা এলাকার জলিল মিয়ার ছেলে বিজয় মিয়া (২০) কে গ্রেপ্তার করে পুলিশ।
মামলার এজাহারে জানা যায়, গত ২ই জুন রাত সাড়ে ৮টায় শিবপুরের আয়ুবপুর ইউনিয়নের কোদালিয়া এলাকার রাজিবের মুদির দোকানের সামনে স্টিল শাকিলের নেতৃত্বে বিবাদীগণ মোটরসাইকেল ও সিএনজি যোগে এসে, দেশীয়ও আগ্নেয়াস্ত্র নিয়ে মো. মোস্তফা মিয়ার ওপর উপুর্যুপরি হামলা চালান। ঘটনায় মোস্তফা মিয়া গুরুতর আহত হোন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে জেলা হাসপাতালে ভর্তি করেন।
শিবপুর মডেল থানার উপপরিদর্শক মো. আব্দুল কাইয়ুম জানান, আসামীদ্বয়ের নিজ বাড়িতে বুধবার ভোরে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এর আগে এই মামলায় বিজয়কে গ্রেপ্তার করা হলে তিনি এই ঘটনায় তাদের জড়িত থাকার কথা জানান। মামলার অন্যান্য আসামিদের গ্রেপ্তার চেষ্টা চলছে।
উল্লেখ, যুবদল নেতাকে কুপিয়ে হত্যাচেষ্টার ঘটনায় মো. মোস্তফা মিয়ার স্ত্রী বাদী হয়ে গেলো ৪ই জুন ২৬ ইং তারিখে শিবপুর মডেল থানায় ৭ জন এজাহারনামীয় ও ১০-১৫ জনকে অজ্ঞাত আসামি করে মামলা দায়ের করেন।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬