নিজস্ব প্রতিবেদক : নরসিংদী শিবপুরের বালুবাহী ট্রাকের চাপায় আয়েশা আক্তার ( ৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। আজ বুধবার (৩১ জানুয়ারী) দুপুরের উপজেলা বৈলাব সড়কের এই দূর্ঘটনা ঘটে। নিহত শিশু উপজেলার বৈলাব গ্রামের মোরশেদ মিয়ার মেয়ে।
স্থানীয়রা জানান, সহপাঠীদের সাথে রাস্তার পাশে খেলা করছিল নিহত আয়েশা। তখন হাতে থাকা খেলনা রাস্তায় মধ্যে চলে যায়। দৌঁড়ে সেটি রাস্তা থেকে আনতে গেলে সামনে দিক থেকে আসা বালুবাহী মিনি ট্রাকের নিচে চাপা পরে। তখন শিশুটির চিৎকারে আশেপাশে মানুষ ছুটে আসলেও ততক্ষণে ট্রাকের চাকায় পৃষ্ট হয় আয়েশা। পরে তাকে ট্রাকের নিজ থেকে উদ্ধার করে প্রথমে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরবর্তীতে নরসিংদী সদর হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত্যু বলে ঘোষণা করে।
শিবপুর থানার ওসির মোঃ ফরিদ উদ্দিন বলেন, বিষয়টির সম্পর্কে জানতে পেরেছি। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬