1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০৫:১৭ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

শিবপুরে বাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষ, স্ত্রী নিহত স্বামী গুরুতর আহত

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ শুক্রবার, ১৩ জুন, ২০২৫
  • ৬৮০ বার
51

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মনোহরদী-শিবপুর সড়কে অনন্য সুপারবাস ও বিভাটেকের মুখোমুখি সংঘর্ষে এক নারী নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছে তারই স্বামী। আজ শুক্রবার (১৩ জুন) সকালে ওই সড়কের শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

নিহত আছিয়া আক্তার মনোহরদী উপজেলার বড়চাপা গ্রামের আক্তার হোসেনের স্ত্রী। আহত তারই স্বামী পেশায় অটোচালক, তিনি নারায়ণগঞ্জের রুপগঞ্জ উপজেলার রুপসী কাজীপাড়া এলাকার মৃত আসকর আলীর ছেলে।

প্রতক্ষদর্শীরা জানান, আজ সকাল সোয়া ৮টার দিকে অন্যন্যা পরিবহনের একটি বাস ঢাকার দিকে যাচ্ছিল। অপরদিকে বিভাটেকে যাত্রী নিয়ে মনোহরদীর দিকে যাচ্ছিল। যান দুটি শিবপুর সাব রেজিস্টার অফিসের সামনে পৌঁছলে মুখোমুখি সংঘর্ষ হয়। এতে বিভাটেকে থাকা আছিয়া নামে এক যাত্রী ছিটকে পড়ে ঘটনাস্থলেই নিহত হয়। সাথে থাকা তার স্বামী আক্তার হোসেনও এসময় গুরুতর আহত হয়। পরে তাকে উদ্ধার করে হাসপাতালে পাঠায় স্থানীয়রা।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT