নিজস্ব প্রতিবেদক :.দেশের ইলেকট্রনিক্স জায়ান্ট ওয়ালটনের চলমান ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর ‘নেক্সট লেভেল অফার’ দেশজুড়ে সাধারণ ক্রেতাদের মাঝে ব্যাপক আলোড়ণ সৃষ্টি করেছে। এই অফারের আওতায় এবার নরসিংদীর রায়পুরার মরজাল বাসস্ট্যান্ডে অবস্থিত ওয়ালটনের এক্সক্লুসিভ শোরুম ‘টি.এন্ড.টি. ইলেকট্রনিক্স’ থেকে একটি ফ্রিজ কিনে ১লক্ষ টাকার ক্যাশ ভাউচার পেয়েছেন সৌভাগ্যবান ক্রেতা সোহাগ খান।
আজ বুধবার (২০ মে) দুপুর শোরুম আয়োজিত এক জমকালো অনুষ্ঠানে বিজয়ীর হাতে ১ লক্ষ টাকার ক্যাশ ভাউচার তুলে দেন ওয়ালটনের সিনিয়র এক্সিকিউটিভ ডিরেক্টর ও জনপ্রিয় চিত্রনায়ক আমিন খান।
জানা গেছে, সোহাগ খান সম্প্রতি মরজাল বাসস্ট্যান্ডের ‘টি.এন্ড.টি. ইলেকট্রনিক্স’ থেকে ৩৮ হাজার ৯ ৯০ টাকা দিয়ে একটি ওয়ালটন ফ্রিজ কেনেন। পণ্যটি কেনার পর ডিজিটাল ক্যাম্পেইনের নিয়ম অনুযায়ী ডিজিটাল রেজিস্ট্রেশন সম্পন্ন করা হলে তার মোবাইলে ১ লক্ষ টাকার ক্যাশ ভাউচার পাওয়ার মেসেজ যায়।
পুরস্কার হাতে পেয়ে আবেগাপ্লুত বিজয়ী সোহাগ খান বলেন, "আমি সাধারণ একটা ফ্রিজ কিনতে এসেছিলাম। ফ্রিজ কিনে যে ১ লক্ষ টাকার ক্যাশ ভাউচার পাব, তা আমার কল্পনার বাইরে ছিল। প্রথমে তো নিজের চোখকেই বিশ্বাস করতে পারছিলাম না! আমাদের মতো সাধারণ পরিবারের জন্য এটি বিশাল এক আনন্দের ব্যাপার। ধন্যবাদ ওয়ালটনকে তাদের দেওয়া কথা রাখার জন্য।"
অনুষ্ঠানে চিত্রনায়ক আমিন খানের বক্তব্য পুরস্কার বিতরণী অনুষ্ঠানে উপস্থিত থেকে ক্রেতা ও দর্শকদের উদ্দেশ্যে চিত্রনায়ক আমিন খান বলেন,"ওয়ালটন সবসময় যা বলে, তা সততার সাথে বাস্তবায়ন করে আজকের এই আয়োজনই তার সবচেয়ে বড় প্রমাণ। আমরা চাই দেশের প্রতিটি প্রান্তের মানুষের কাছে সেরা মানের পণ্য পৌঁছে যাক।
শোরুমে পণ্য কিনতে আসা ক্রেতা মো: রফিকুল ইসলাম বলেন, "অন্য ব্র্যান্ডগুলো অনেক সময় বড় বড় অফারের কথা বললেও সাধারণ মানুষ পায় না। কিন্তু ওয়ালটন যে আসলেই সাধারণ মানুষকে পুরস্কৃত করে, তা আজ সরাসরি দেখলাম। আমিন খানের হাত থেকে পুরস্কার নেওয়ার দৃশ্য দেখে আমার নিজের ভেতরও একটা আশা জেগেছে।"
আরেকজন নারী ক্রেতা সুমাইয়া আক্তার জানান: "ওয়ালটনের পণ্যের মান এমনিতেই ভালো, তার ওপর এখন এই ‘নেক্সট লেভেল অফার’। তাই এই সুযোগ হাতছাড়া না করে আজই পণ্য কিনতে চলে এলাম।"
ওয়ালটন কর্তৃপক্ষ থেকে জানা গেছে, ডিজিটাল ক্যাম্পেইন সিজন-২৪ এর এই বিশেষ অফারে ওয়ালটনের নির্দিষ্ট পণ্য কিনলেই মিলিয়নেয়ার হওয়ার সুযোগের পাশাপাশি রয়েছে ক্যাশ ভাউচারসহ শতভাগ নিশ্চিত উপহার। দেশের যেকোনো প্রান্তে থাকা সাধারণ ক্রেতাদের কাছে মানসম্মত পণ্য পৌঁছে দিতেই এই ক্যাম্পেইন পরিচালনা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬