গোলের পর মাঠে ছুটছেন লিওনেল মেসি। তবে অবাক করা বিষয় হলো তার হাতে বাংলাদেশের পতাকা। ফুটবলেরও কোনও সীমানা নেই-এই ছবি দিয়ে আবারও সেই বার্তা দিলো আর্জেন্টিনা ফুটবল ঘরোয়া ফুটবল লিগ।
বাংলাদেশি সমর্থকদের জন্য এমন ভার্চুয়াল উপহারের আয়োজন করেছে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগ। লিওনেল মেসির হাতে বাংলাদেশের পতাকা হাতের এই ছবি বাংলাদেশি সমর্থকদের মন কেড়েছে। সামাজিক মাধ্যমেও তা ভাইরাল হয়েছে।
এমন ছবি পোস্ট করে আর্জেন্টিনার ঘরোয়া ফুটবল লিগের অফিশিয়াল পেইজের ক্যাপশনে লেখা হয়েছে, লিওনেল মেসি বাংলাদেশ।'
গ্রুপ পর্বের দ্বিতীয় ম্যাচে মেক্সিকোর বিপক্ষে দুই গোলের জয় পেয়েছে মেসি-ডি মারিয়ারা। বাংলাদেশ মেসির গোল উদযাপনের ছবি সামাজিক যোগাযোগমাধ্যমে শেয়ার করে ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা।
নরসিংদীর কন্ঠস্বর / স্পোর্টস ডেস্ক
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬