1. admin@narsingdirkanthosor.com : admin :
শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৪ পূর্বাহ্ন
শিরোনামঃ
শিবপুরে ইসলামী আন্দোলনের নতুন নেতৃত্ব, সভাপতি নাসিরুদ্দিন, সেক্রেটারি আবু তাহের পলাশে ৪০০ টাকা কেজি কাঁচামরিচ,দিশেহারা ক্রেতারা পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত

মাধবদীতে গাছ কাটা নিয়ে বিরোধে বৃদ্ধকে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ বুধবার, ২ জুলাই, ২০২৫
  • ৪৬৪ বার
77

নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর মাধবদীর পাইকারচর গ্রামে জমির গাছ কাটাকে কেন্দ্র করে সৃষ্ট বিরোধের জেরে মোঃ জামাল মিয়া (৬০) নামে এক বৃদ্ধকে কুপিয়ে হত্যা করা হয়েছে। এ ঘটনায় তার আত্মীয় ভাগ্নীর ছেলে (নাতী) মোঃ আরমান (২৭) সহ ৭ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। ঘটনাটি ঘটে মঙ্গলবার (১ জুন) দুপুর ৩টার দিকে।

জানা যায়, পাইকারচর গ্রামের মোঃ জামাল মিয়ার সাথে তার জমির গাছ কাটা নিয়ে আত্মীয় আরমানের বিরোধ চলছিল। মঙ্গলবার দুপুরে এ নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে আরমান ও তার সঙ্গীরা জামাল মিয়াকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় তাকে নরসিংদী সদর হাসপাতালে নিয়ে যাওয়া হলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

এ ঘটনায় নিহত জামাল মিয়ার পরিবার মাধবদী থানায় একটি হত্যা মামলা দায়ের করেছে। মামলায় প্রধান অভিযুক্ত মোঃ আরমান ছাড়াও রায়হান, ইকবাল, সানি, তারেক, পারভিন, আবেদাসহ মোট ৭ জনের নাম উল্লেখ করা হয়েছে।

মাধবদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, “প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, জমি সংক্রান্ত বিরোধের জেরেই এই হত্যাকাণ্ড ঘটেছে। নিহতের শরীরে ছুরির আঘাতের চিহ্ন রয়েছে। আসামিদের গ্রেপ্তারের জন্য অভিযান চলছে।”

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT