আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক: "অভয়াশ্রম গড়ে তুলি, দেশি মাছে দেশ ভরি’ প্রতিপাদ্যকে সামনে রেখে জাতীয় মৎস্য সপ্তাহ-২০২৫ উপলক্ষে বেলাব উপজেলা প্রশাসন ও উপজেলা মৎস্য দপ্তরের উদ্যোগে আলোচনা সভা ও পুরস্কার বিতরণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৮ আগস্ট) বিকালে উপজেলা পরিষদের সম্মেলন কক্ষে এ অনুষ্ঠান আয়োজন করা হয়।
বেলাব উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ দিলীপ কুমার ধরের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য দেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ আব্দুল করিম।
এই সময় উপস্থিত ছিলেন উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা অজন্তা ইসলাম, উপজেলা প্রকল্প কর্মকর্তা মোসাম্মৎ খাদিজা আক্তার, বেলাব উপজেলা প্রেসক্লাবের সভাপতি মোঃ মোশারফ হোসেন নীলু,সাধারণ সম্পাদক আমিনুল হক'সহ প্রমুখ।
অনুষ্ঠানে উপজেলার সেরা মৎস্য চাষি, উদ্যোক্তা ও মৎস্য খাতে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে সফল উদ্যোক্তাদের সম্মাননা ও পুরস্কার প্রদান করা হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬