ফারদিন হাসান দিপ্ত, নিজস্ব প্রতিবেদক : জাতীয় শিক্ষা সপ্তাহ-২০২৩ এর পলাশে উপজেলা পর্যায়ের ফলাফল প্রকাশিত হয়েছে। ১৬ মে (মঙ্গলবার) নরসিংদীর পলাশ উপজেলায় জাতীয় শিক্ষা সপ্তাহের ফলাফল প্রকাশ করেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মিলন কৃষ্ণ হালদার।
প্রকাশিত ফলাফলে পলাশ উপজেলায় এ বছর জাতীয় শিক্ষা সপ্তাহে শ্রেষ্ঠ স্কাউট টিম নির্বাচিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল পলাশ এর স্কাউট টিম। শ্রেষ্ঠ স্কাউটার নির্বাচিত হয় বিয়াম ল্যাবরেটরি স্কুল, পলাশ এর নবম শ্রেনীর শিক্ষার্থী জাহিন মোল্লা এবং শ্রেষ্ঠ স্কাউট শিক্ষক নির্বাচিত হয় একই প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষক আরিফ ইসলাম।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬