পারভেজ আহমেদ, পলাশ (নরসিংদী) প্রতিনিধি : নরসিংদীর পলাশের কান্দাপাড়া ইয়াং স্টার ক্লাবের উদ্যোগে মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা উৎসবমুখর পরিবেশে অনুষ্ঠিত হয়েছে। আজ শনিবার (৩০ মে) বিকেলে পলাশ উপজেলার ডাংগা ইউনিয়নের কান্দাপাড়া ব্রীজ সংলগ্ন মাঠে এ ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়ার সভাপতিত্বে এ ফাইনাল খেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডাংগা ইউনিয়ন যুবদলের সভাপতি মনিরুজ্জামান মনির, প্রধান মেহমান প্রাণ আরএফএল ওয়াকার ফুটওয়্যার এর এজিএম মতিউর রহমান।
উদ্বোধক হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌরসভা যুবদলের যুগ্ম সাধারণ মানুষ আবুল কালাম আজাদ।
মিনিবার ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় আটিয়া একতা সংঘ ও খিলপাড়া শ্যামল ছাযা একতা সংঘ। খেলায় টান টান উত্তেজনার মধ্যদিয়ে দুই দলই প্রতিদ্বন্দ্বীতা করে প্রথামার্ধে কোন গোল করতে পারেনি। পরে দ্বিতীয়ার্ধে খিলপাড়া শ্যামল ছাযা আটিয়া একতা সংঘকে ১ গোল দিয়ে এগিয়ে থাকে। শেষে শ্যামল ছায়া একতা সংঘ ১ গোলে আটিয়া সংঘকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়।
শেষে জয়ী দলের হাতে চ্যাম্পিয়ন ট্রপি ও পরাজিত দলের হাতে রানার্স আপ ট্রপি তুলে দেন আমন্ত্রিত অতিথিরা।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬