মোঃ আশাদউল্লাহ মনা : ‘আইন মেনে সড়কে চলি, নিরাপদে ঘরে ফিরি” এই প্রতিপাদ্য বিষয় নিয়ে জাতীয় নিরাপদ সড়ক দিবসে নরসিংদীর পলাশে র্যালি ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে আজ শনিবার বেলা ১১টায় উপজেলা চত্বর থেকে একটি র্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে র্যালী শেষে উপজেলা সম্মেলন কক্ষে উপজেলা নির্বাহী অফিসার ফারহানা আফসানা চৌধুরীর সভাপতিত্বে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা অফিসার ডাঃ মোহাম্মদ ছাদেকুর রহমান আকন্দ, পরিবহন শ্রমিক নেতা হাতেম আলী ও দেলোয়ার হোসেন প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬