মোঃ আশাদউল্লাহ মনা : নরসিংদীর পলাশে জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৩ এর উপজেলা পর্যায়ে পুরস্কার বিতরণ ও সমাপনী অনুষ্ঠান উপজেলা শিক্ষা অফিসের হল রুমে অনুষ্ঠিত হয়।
উপজেলা প্রশাসন ও উপজেলা শিক্ষা অফিসের আয়োজনে আজ বুধবার বিকেলে শিক্ষার্থীদের মাঝে এ পুরস্কার বিতরন করা হয়।
উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান কারিউল্লাহ সরকার ও উপজেলা ভারপ্রাপ্ত শিক্ষা অফিসার দিলরুবা ইয়াছমিন প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬