মো: আশাদউল্লাহ মনা : "সবার আগে সুশাসন, জনসেবায় উদ্ভাবন "প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে উদযাপন করা হয়েছে জাতীয় পাবলিক সার্ভিস ডে-২০২৩।
আজ রবিবার (২৩ জুলাই) সকালে পলাশ উপজেলা প্রশাসনের আয়োজনে জাতীয় পাবলিক সার্ভিস ডে দিবস উপলক্ষ্যে এক র্যালি পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে।
পরে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলম এর সভাপতিত্বে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এ সময় আরো বক্তব্য রাখেন উপজেলা সহকারী কমিশনার (ভুমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬