সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : “অসমতার বিরুদ্ধে লড়াই করি, দুর্যোগ সহনশীল ভবিষ্যৎ গড়ি" এ প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীর পলাশে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস পালন করা হয়েছে।
এ উপলক্ষে আজ শুক্রবার (১৩ অক্টোবর) সকালে উপজেলা প্রশাসন ও দুর্যোগ ব্যবস্থাপনা বিভাগের আয়োজনে এক র্যালী প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শহীদ মিনার মাঠে গিয়ে শেষ হয়। পরে সেখানে পলাশ ফায়ার স্টেশনের স্টেশন অফিসার মো: হাদিউল ইসলামের নেতৃত্বে ভূমিকম্প ও অগ্নিকাণ্ড বিষয়ক মহড়া অনুষ্ঠিত হয়।
মহড়া শেষে উপজেলা সম্মেলন কক্ষে এক আলোচনা সভা উপজেলা নির্বাহী অফিসার মো: রবিউল আলম এর সভাপতিত্বে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথির বক্তব্য রাখেন পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পলাশ উপজেলা ভাইস চেয়ারম্যান কারীউল্লাহ সরকার, মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার
আরো উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলার বিভিন্ন দপ্তরের কর্মকর্তা-কর্মচারী ও বিদ্যালয়ের শিক্ষার্থীরা। শেষে বিদ্যালয়ের শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬