সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক: নরসিংদীর পলাশ উপজেলার ডাংগার কান্দাপাড়ায় মরহুম আব্দুল মোমেন খান স্মৃতি সংসদ মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ সেপ্টেম্বর) বিকেলে ডাংগা ইউনিয়নের কান্দাপাড়া একতা যুব সংঘের উদ্যোগে এ ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ঘোড়াশাল পৌর বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক মহিউদ্দিন চিশতিয়া ও উদ্বোধক পৌর যুবদলের যুগ্ন সাধারণ সম্পাদক আবুল কালাম আজাদ প্রমুখ।
মিনি ফুটবল টুর্ণামেন্টের ফাইনাল খেলায় অংশ নেয় সান্তানপাড়া একাদশ ও কামতাল লায়ন্স ফুটবল একাদশ। টান টান উত্তেজনাপূর্ণ এ খেলা শেষ সময়ে গড়ায় ট্রাইবেকারে। পরে কামতাল লায়ন্স ফুটবল একাদশকে পরাজিত করে সান্তানপাড়া একাদশ চ্যাম্পিয়ন হয়। শেষে বিজয়ীদলের হাতে মের্সাস চিশতি ট্রেডার্সের সৌজন্যে ২০ হাজার টাকার প্রাইজমানি তুলে দেওয়া হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬