সাব্বির হোসেন, নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ পলাশ আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান বলেছেন, সারাদেশে ঋণ প্রকল্প ছাড়াও নারীর অধিকার, গণতন্ত্র ও উন্নয়ন প্রচেষ্টায় কাজ করে যাচ্ছে খান ফাউন্ডেশন। আমার স্নেয়ময়ী মা খোরশেদা বানু খান ফাউন্ডেশন প্রতিষ্ঠার মাধ্যমে দেশের নিগৃহীত মানুষের পক্ষেও কাজ করে গেছেন।
তিনি শনিবার (১১ জুলাই) বিকেলে নরসিংদীর আমদিয়া ইউনিয়নের পাকুরিয়া সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আয়োজিত তাঁর মা বেগম খোর্শেদা বানুর ১৫তম মৃত্যুবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভা ও মিলাদ মাহফিলে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে এসব কথা বলেন।
মঈন খান সবার উদ্দেশ্যে আরো বলেন, আপনারা নিজের অধিকার সম্বন্ধে সচেতন হয়ে উঠুন। নিজের অভিজ্ঞতা থেকে বলছি, নিজের অধিকার যতক্ষণ না নিজেরা আপনারা কেড়ে নেবেন, ততক্ষণ কিন্তু কেউ তা দেবে না। আমরা বড়জোর আপনাদের পাশে দাঁড়াতে পারি, সহায়তা করতে পারি, সেটি আমরা খান পরিবার প্রতিনিয়ত করে আসছি। সেটি যেন আমি জীবনের শেষ দিন পর্যন্ত করে যেতে পারি সেই জন্য সকলেই আমার জন্য দোয়া করবেন। বাংলাদেশে ধনী-দরিদ্রের বৈষম্য কমিয়ে এনে একটি সুসম সমাজ প্রতিষ্ঠারও আশাবাদ ব্যাক্ত করেন তিনি।
খান ফাউন্ডেশনের নির্বাহী পরিচালক ও ড. আব্দুল মঈন খানের সহধর্মীনী রোখসানা খন্দকারের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, দি মিলিনিয়াম ইউভার্সিটির ভাইসচেন্সেলর অভিনয় চন্দ্র সাহা, নরসিংদীর জেলা প্রশাসক ইসরাত জাহান কেয়া, পুলিশ সুপার আব্দুল আল-ফারুক, পলাশ উপজেলা বিএনপির সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক বাহাউদ্দীন মিলটন প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬