নিজস্ব প্রতিবেদক : বর্তমান সরকার নারীদের স্বাবলম্বী করতে খুবই আন্তরিকভাবে কাজ করে যাচ্ছে। দেশের উন্নয়নের স্বার্থে ও নারী জাতিকে এগিয়ে নিতে জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা সর্বোচ্চ চেষ্টা করে যাচ্ছেন।
বুধবার (৮ মার্চ) সকালে আন্তর্জাতিক নারী দিবসে নরসিংদীর পলাশ উপজেলার বিভিন্ন ইউনিয়নের দুঃস্থ ও হতদরিদ্র নারীদের কর্মসংস্থান সৃষ্ঠির লক্ষ্যে উপজেলা পরিষদের পক্ষ্য থেকে ২৩ নারীর মাঝে সেলাই মেশিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসনের সহযোগিতায় আন্তর্জাতিক নারী দিবস উপলক্ষে সকালে এক শোভাযাত্রা পলাশের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ করে। শোভাযাত্রা শেষে উপজেলা নির্বাহী অফিসার মোঃ রবিউল আলমের সভাপতিত্বে এক আলোচনা সভা উপজেলা সম্মেলন কক্ষে অনুষ্ঠিত হয়।
এতে বক্তব্য রাখেন সহকারী কমিশনার (ভূমি) সিলভিয়া স্নিগ্ধা, উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান সেলিনা আক্তার, উপজেলা মহিলা বিষয়ক অফিসার রেহানা পারভীন ও পৌর কাউন্সিলর মরিয়ম বেগম লিমা প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬