আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর বেলাবোতে নয়ন মিয়া(১৫) নামে এক কিশোরের লাশ উদ্ধার করা হয়েছে। ঘটনার পর পুলিশ খবর পেয়ে তার লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য নরসিংদীর সদর হাসপাতাল মর্গে পাঠিয়েছে।
ঘটনাটি ঘটেছে উপজেলার নারায়ণপুর ইউনিয়নের ভাটের চর পূর্বপাড়া গ্রামে। নিহত নয়ন ভাটের চর গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
পুলিশ ও স্থানীয়দের ধারণা ,১০ সেপ্টেম্বর বৃহস্পতিবার রাতে কোন এক সময় তাকে তাকে হত্যা করে বাড়ির সন্নিকটে রাস্তার পাশে ফেলে চলে যায়। সকাল দশটার দিকে স্থানীয়রা ছেলেটির মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনার স্থল থেকে লাশ টি উদ্ধার করে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে সংশ্লিষ্ট থানার কর্মকর্তা জানান, খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে পৌঁছায় এবং লাশ উদ্ধার করে মর্গে পাঠায়। নিহতের শরীরে আঘাতের একাধিক চিহ্ন রয়েছে।
তিনি আরো জানান,হত্যাকান্ডের কারণ এখন ও স্পষ্ট নয়।জড়িতদের শনাক্ত ও গ্রেপ্তারের পুলিশের একাধিক টিম ইতিমধ্যে অভিযানে নেমেছে।
নয়ন মিয়ার(১৫) অকাল মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।স্থানীয় বাসিন্দারা এই ঘটনার তীব্র নিন্দা জানিয়ে দ্রুত জড়িতদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন।
বেলাবো থানার (ভারপ্রাপ্ত) এস এম আমানউল্লাহ বলেন, প্রাথমিক আলামত দেখে মনে হচ্ছে এটি একটি হত্যাকান্ড।বিষয় টি গুরুত্বের সাথে তদন্ত করা হচ্ছে। তদন্ত সাপেক্ষে ঘটনার মূল রহস্য উদঘাটন করে জড়িতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।পরিবারের অভিযোগের সাপেক্ষে ব্যবস্থা নেওয়া হবে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬