1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ১২:৫১ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীর ডিসি রোডে বেঙ্গল মিটের নতুন শো-রুমের শুভ উদ্বোধন

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ মঙ্গলবার, ১৫ জুলাই, ২০২৫
  • ২৬৯ বার
35

নিজস্ব প্রতিবেদক : নরসিংদী পৌরসভার ডিসি রোডে বেঙ্গল মিট-এর নতুন শো-রুমের শুভ উদ্বোধন করা হয়েছে। আধুনিক ও স্বাস্থ্যসম্মত মাংস ও মাংসজাত পণ্য সরবরাহে প্রতিশ্রুতিশীল প্রতিষ্ঠান বেঙ্গল মিট এই শোরুম চালু করেছে স্থানীয় গ্রাহকদের জন্য।

আজ মঙ্গলবার (১৫ জুলাই) সকালে ভেলানগর সার্কিট হাউজের সামনের ডিসি রোডে এ শো-রুমের উদ্বোধনী অনুষ্ঠানের আয়োজন করা হয়।

এই সময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রির পরিচালক নাসির আহমেদ রিগ্যান বেঙ্গল মিট এর হেড অফ রিটেইল এন্ড সেলস্ – শেখ ইমরান আজিজ, বেঙ্গল মিট ইমার্জিং রিটেইল সিনিয়র মেনেজার,তালাত মাহমুদ, নরসিংদী আইকর আইনজীবী সমিতি আয়কর উপদেষ্টা শহিদুল ইসলাম রনি মোল্লা নরসিংদী মডেল স্কুল পরিচালক আব্দুল হালিম,মটো ফ্যান্টাসি লিমিটেড এর পরিচালক আজিজুর রহমান নরসিংদী ইবনে সিনা হাসপাতালের ব্যাবস্থাপনা পরিচালক ডা. নজরুল ইসলাম সৌরভ, জনপ্রিয় হসপিটাল এর পরিচালক ডা. নাজমুল ইসলাম, নরসিংদী কালচারাল একাডেমি এর পরিচালক মুস্তাফিজুর রহমান আনসারী, আশিক ফিটনেস ওয়ার্ল্ড এর পরিচালক আশিকুল ইসলাম, গ্যালাক্সি রেস্টুরেন্ট এর পরিচালক তরিকুল ইসলাম, প্রজেক্ট খানদানী এর পরিচালক মাইনুল ইসলাম, নরসিংদী বেঙ্গল মিট এর ম্যানেজার কায়েস মাহমুদসহ প্রতিষ্ঠানটির অন্যান্য কর্মকর্তা, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি ও সাধারণ ক্রেতারা।

উদ্বোধনী দিনেই শো-রুমে ছিল বিভিন্ন ধরনের পণ্যের সমাহাার, গরু,খাসি, মুরগি ও প্রসেসড মিটসহ স্বাস্থ্যসম্মত নানা রকম মাংসজাত পণ্য।

ক্রেতাদের জন্য থাকছে বিশেষ উদ্বোধনী অফার ও আকর্ষণীয় ছাড়। স্থানীয় বাসিন্দারা সাশ্রয়ী মূল্যে মানসম্মত ও স্বাস্থ্যকর মাংস কিনতে পারবেন বলে আশা করা যাচ্ছে। নরসিংদীবাসীর স্বাস্থ্যসম্মত খাদ্য নিরাপত্তা ও সহজপ্রাপ্যতার ক্ষেত্রে বেঙ্গল মিটের এই উদ্যোগকে স্থানীয়রা প্রশংসা করেছেন।

নরসিংদীর কন্ঠস্বর / জহিরুল ইসলাম

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT