নিজস্ব প্রতিবেদক : নরসিংদীতে বাংলাদেশ সেনাবাহিনীর সহায়তায় স্বাভাবিক কার্যক্রম শুরু করেছে পুলিশ সদস্যরা। আজ শনিবার (১০ আগস্ট) থেকে সেনাবাহিনী ও পুলিশের যৌথ টহল চলছে জেলাজুড়ে। এতে মানুষের মাঝে স্বস্তি ফিরে এসেছে। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন ও পরবর্তীতে বাংলাদেশ সরকার পতনের পরিস্থিতি নিয়ন্ত্রণ করার জন্য নরসিংদী জেলায় অবস্থানরত বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট দিনে ও রাতে নিরাপত্তা টহল পরিচালনা করে নরসিংদীতে কর্মরত সকল পুলিশ স্টেশন, মন্দির ও হিন্দু অধ্যুষিত এলাকা ও সাধারণ মানুষের জানমালের নিরাপত্তা নিশ্চিত করেন। সেই সঙ্গে জনমনে গণ সচেতনতা তৈরি করার কার্যক্রম পরিচালনা করেন।
শনিবার দুপুরে গণমাধ্যমে এসব তথ্য জানান ক্যাপটেন রকিব। তিনি বলেন, বাংলাদেশ সেনাবাহিনীর এই ইউনিটের সেনা সদস্যরা (৯ আগস্ট) শুক্রবার থেকে নরসিংদী জেলার সাতটি থানায় অবস্থান করে পুলিশ ও জনগণের মধ্যে সেতুবন্ধন ও পুলিশের প্রতি জনগণের সহযোগিতার মনোভাব এবং উপস্থিত পুলিশ সদস্যদেরকে অকৃত্রিম সাহস ও মনোবল যুগিয়ে কাজ শুরু করার জন্য অনুপ্রেরণা দেন।
[caption id="attachment_8375" align="aligncenter" width="300"]
এরই ধারাবাহিকতায় ২৮ ইস্টবেঙ্গল রেজিমেন্ট এর অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মোহাম্মদ ফাহিম মাহবুব, পি এস সি নরসিংদী জেলাধীন বিভিন্ন থানা পরিদর্শন করেন ও দায়িত্বরত অফিসার ইনচার্জ ও উপস্থিত পুলিশ সদস্যদের সাথে মতবিনিময় করেন।[/caption]
সেই সঙ্গে দেশের স্বার্থে ও জনগণের স্বার্থে পুলিশ সদস্যদেরকে নিজ নিজ কর্মস্থলে তাদের কার্যক্রম স্বতঃস্ফূর্ততার সহিত পুনর্বহাল করার জন্য আহ্বানও জানান। এছাড়া দেশের এই ক্রান্তিলগ্নে উপস্থিত পুলিশ সদস্যরা বাংলাদেশ সেনাবাহিনীর প্রতি আশ্বস্ত হন এবং অতি শীঘ্রই কাজে স্বতঃস্ফূর্ততার সহিত যোগদান করার আশ্বাস দেন।
[caption id="attachment_8376" align="aligncenter" width="300"]
উল্লেখ্য, নরসিংদী জেলার আইনশৃঙ্খলা পুন:আনয়ন এর লক্ষ্যে গত ২০ জুলাই ২০২৪ থেকে বাংলাদেশ সেনাবাহিনীর ২৮ ইস্ট বেঙ্গল রেজিমেন্ট অত্যন্ত নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। সাধারণ জনগণ বিশেষ করে সংখ্যালঘুদের জান মাল রক্ষার্থে ২৮ ইস্টবেঙ্গল দিনরাত অক্লান্ত পরিশ্রম করে যাচ্ছেন। জানা গেছে ইতিমধ্যে, সাতটি থানায় সেনাবাহিনীর সদস্যরা অবস্থান নিয়ে পুলিশের সঙ্গে যৌথ টহল চালিয়ে যাচ্ছেন। তারা স্থানীয় মানুষের সাথে কথা বলে নানা প্রকার পরামর্শ দিয়ে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক হওয়ার বিষয়ে আশ্বস্ত করছেন।[/caption]
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬