নিজস্ব প্রতিবেদক : “শ্রমিক মালিক ঐক্য গড়ি, স্মার্ট বাংলাদেশ গড়ে তুলি" এই প্রতিপাদ্যকে সামনে রেখে নরসিংদীতে মহান মে দিবস পালিত হয়েছে।
এ উপলক্ষে আজ সোমবার সকালে নরসিংদী জেলা প্রশাসন এবং শ্রম কল্যাণ কেন্দ্রের যৌথ আয়োজনে এক বর্ণাঢ্য র্যালীর আয়োজন করা হয়।
জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান এর নেতৃত্বে র্যালীটি জেলা প্রশাসন প্রাঙ্গণ থেকে শুরু
হয়ে মোসলেহ উদ্দিন ভূইয়া স্টেডিয়ামের সামনে গিয়ে শেষ হয়।
এসময় অতিরিক্ত পুলিশ সুপার (ডিএসবি) সামসুল আরেফিন, নরসিংদী পৌর মেয়র আমজাদ হোসেন
বাচ্চু, প্রেস ক্লাবের সভাপতি হাবিবুর রহমান, জনসংখ্যা ও পরিবার কল্যাণ কর্মকর্তা আছমা আক্তার, বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশনের সহ- সাধারণ সম্পাদক জাকির হোসেন মৃধাসহ বিভিন্ন প্রতিষ্ঠানের কর্মকর্তা- কর্মচারী ও শ্রমিক বৃন্দ র্যালিতে অংশগ্রহণ করেন।
শেষে নরসিংদী শিশু একাডেমি অডিটোরিয়ামে দিবসটি উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬