নিজস্ব প্রতিবেদক : নরসিংদী সদরের ভেলানগর বাজারে ভয়াবহ অগ্নিকাণ্ডে পুড়ে গেছে ৮টি দোকান। এতে এক কোটি টাকার বেশি ক্ষতি হয়েছে বলে দাবি ক্ষতিগ্রস্ত ব্যবসায়ীদের। আজ সোমবার (২৩ জানুয়ারি) ভোর আনুমানিক ৪টার দিকে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। তবে কেউ হতাহত হয়নি।
ব্যবসায়ীরা জানান, আজ সোমবার ভোরে বাজারের একটি মুদি দোকানে আগুন দেখতে পান স্থানীয়রা। মুহুর্তেই আগুন পাশের একটি কাপড়ের দোকানে লেগে যায়। কিছুক্ষণের মধ্যে একটি কাপড়পট্রি ও জুতাপট্রিতেও ছড়িয়ে পড়ে। ভোর সাড়ে ৪টার দিকে নরসিংদী সদরের ২টি ও শিবপুর ফায়ার সার্ভিসসহ ৩টি ইউনিট এক ঘন্টার চেষ্টার পর পৌনে ৬টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
নরসিংদী ফায়ার সার্ভিসের সিনিয়র স্টেশন অফিসার আব্দুল মান্নান বলেন, কীভাবে আগুনের সূত্রপাত হয়েছে এখনো বলা যাচ্ছে না। তবে কোটি টাকার অধিক ক্ষতির শঙ্কা করা হচ্ছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬