1. admin@narsingdirkanthosor.com : admin :
বুধবার, ২৭ মে ২০২৬, ০২:৫০ অপরাহ্ন
শিরোনামঃ
নরসিংদী পাইলট উচ্চ বিদ্যালয়ের এডহক কমিটির সভাপতি হলেন প্রাক্তন ছাত্র মাখন দাস শিবপুরে খাল পুনঃখনন কর্মসূচির শুভ উদ্বোধন নরসিংদীতে প্রচারণায় ব্যস্ত মেয়র প্রার্থী ভিপি খবিরুল ইসলাম বাবুল পলাশে যুবককে হত্যার জেরে অভিযুক্তের বাড়িঘরে আগুন দিয়েছে এলাকাবাসী নরসিংদীতে ওসি’র নির্দেশে ৫০ বোতল নিষিদ্ধ স্কাফ সিরাপসহ মাদক কারবারি গ্রেপ্তার নরসিংদীতে মল্লিকা সাহা শ্রেষ্ঠ প্রধান শিক্ষিকা নির্বাচিত পলাশে অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও জরিমানা গ্রামের উন্নয়ন না করলে বাংলাদেশের উন্নয়ন সম্ভব নয়: মঈন খান রায়পুরায় ওয়ালটন ফ্রিজ কিনে লাখ টাকার ক্যাশ ভাউচার পেলেন সোহাগ খান রাষ্ট্রীয় পদক পেলেন পলাশের গর্বিত সন্তান ফায়ার ফাইটার শুভ দে

নরসিংদীতে ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে হত্যা

নিজস্ব প্রতিবেদক | নরসিংদীর কন্ঠস্বর
  • প্রকাশিতঃ সোমবার, ৩০ জুন, ২০২৫
  • ১৭২৬ বার
Oplus_131072
38

নিজস্ব প্রতিবেদক: নরসিংদীতে রিজভী (৩৫) নামে এক ডিস ব্যবসায়ীকে গুলি ও কুপিয়ে নির্মমভাবে হত্যা করেছে দুর্বৃত্তরা। সোমবার (৩০ জুন) রাত আনুমানিক সাড়ে ১০টার দিকে সদর উপজেলার পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে এ ঘটনা ঘটে।

নিহত রিজভী রায়পুরা উপজেলার করিমগঞ্জ  এলাকার বাসিন্দা এবং বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদীনের ছেলে। তিনি স্থানীয়ভাবে ডিস সংযোগ ব্যবসার সঙ্গে যুক্ত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানান, রাতে পূর্ব ব্রাহ্মন্দী মহিলা মাদ্রাসার সামনে দুর্বৃত্তরা রিজভীর ওপর অতর্কিত হামলা চালায়। প্রথমে তাকে গুলি করে, পরে কুপিয়ে মৃত্যু নিশ্চিত করে পালিয়ে যায় তারা। ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।

এ বিষয়ে নরসিংদী সদর থানার পরিদর্শক (তদন্ত) মোহাম্মদ সামিউল বলেন, “খবর পেয়ে আমরা তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে পৌঁছাই এবং লাশ উদ্ধার করি। মরদেহটি ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালে পাঠানো হয়েছে।”

তিনি আরও বলেন, “হত্যাকাণ্ডের পেছনে কী কারণ রয়েছে, তা খতিয়ে দেখা হচ্ছে। জড়িতদের চিহ্নিত করতে তদন্ত ও আইনানুগ প্রক্রিয়া চলমান রয়েছে।”
স্থানীয়দের মধ্যে এ ঘটনায় চরম আতঙ্ক বিরাজ করছে

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT