আলমগীর পাঠান, নিজস্ব প্রতিবেদক : নরসিংদীর সদর উপজেলায় জাকের পার্টির ছাত্রফ্রন্টের ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৫ অক্টোবর ) বিকাল ৩ টায় জেলার পুলিশ লাইন্স সংলগ্ন জেলা ছাত্রফ্রন্টের কার্যালয়ে জেলা ছাত্রফ্রন্টের আয়োজনে ইউনিয়ন প্রতিনিধি সম্মেলন অনুষ্ঠিত হয়।
নরসিংদী জেলা ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ শাহাদাৎ হোসেনের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক লোকনাথ দত্ত চৌধুরীর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জাতীয় স্থায়ী কমিটির সদস্য ও কেন্দ্রীয় ছাত্রফ্রন্টের সাধারণ সম্পাদক মোঃ রবিউল ইসলাম রবি।
এসময় আরও উপস্থিত ছিলেন, ঢাকা বিভাগের ছাত্রফ্রন্টের সভাপতি মোঃ জুলকার নাঈন আরজু, সাধারন সম্পাদক এম.হাবিবুর রহমান সিদ্দিকী, সহ-সভাপতি মোঃ আসাদুজ্জামান রানা, সাংগঠনিক সম্পাদক মোঃ সাজেদুল হক সাগর' প্রমুখ।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬