নিজস্ব প্রতিবেদক : জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলা এবং পরিবেশ সংরক্ষণে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে নরসিংদীতে ধরণী মাস্টার ফাউন্ডেশনের উদ্যোগে বৃক্ষরোপণ কর্মসূচি ও সচেতনতামূলক র্যালি অনুষ্ঠিত হয়েছে। শনিবার (২৭ জুন) সকাল ১১টায় সদর উপজেলার ১৮ নম্বর সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় প্রাঙ্গণে এ কর্মসূচির আয়োজন করা হয়।
ধরণী মাস্টার ফাউন্ডেশনের সভাপতি তন্ময় দাস তনুর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বীর মুক্তিযোদ্ধা তাজুল ইসলাম চৌধুরী।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাটিরপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষিকা মনিকা ঘোষ, সাটিরপাড়া কালীকুমার স্কুল অ্যান্ড কলেজের সিনিয়র শিক্ষক তপন কুমার আচার্য্য, নরসিংদী উচ্চ বালিকা বিদ্যানিকেতনের সিনিয়র শিক্ষক দিলীপ সাহা, করিমপুর মুতিউল্লাহ ভূইয়া উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক মোয়াজ্জেম হোসেন, রায়পুরার হাসনাবাদ উচ্চ বিদ্যালয়ের প্রাক্তন সিনিয়র শিক্ষক প্রানতোষ সরকার এবং ধরণী মাস্টার ফাউন্ডেশনের সহ-সভাপতি নারায়ণ লাহা।
অনুষ্ঠানে বক্তারা বলেন, জলবায়ু পরিবর্তনের বিরূপ প্রভাব মোকাবিলায় বেশি বেশি বৃক্ষরোপণের বিকল্প নেই। পরিবেশের ভারসাম্য রক্ষা এবং আগামী প্রজন্মের জন্য বাসযোগ্য পৃথিবী গড়ে তুলতে সবাইকে বৃক্ষরোপণ ও পরিচর্যায় এগিয়ে আসতে হবে। এ ধরনের সচেতনতামূলক উদ্যোগ পরিবেশ সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলেও তারা মত প্রকাশ করেন।
কর্মসূচিতে তিন শতাধিক শিক্ষার্থী, অভিভাবক ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিরা অংশ নেন। পরে বিদ্যালয় প্রাঙ্গণে বিভিন্ন প্রজাতির গাছের চারা রোপণ এবং জলবায়ু সচেতনতা বৃদ্ধির লক্ষ্যে একটি র্যালি অনুষ্ঠিত হয়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬