নরসিংদী প্রতিনিধি: নরসিংদীতে পুলিশের এক মাদকবিরোধী বিশেষ অভিযানে ৫০ বোতল নিষিদ্ধ ‘স্কাফ’ (Eskuf) সিরাপসহ ওমর ফারুক (২৫) নামে এক মাদক কারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। বৃহস্পতিবার (২১ মে) বিকেলে নরসিংদী মডেল থানাধীন টাওয়াদী এলাকার ভরতের কান্দি ব্রিজের পাশ থেকে তাকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত ওমর ফারুক নরসিংদীর রায়পুরা থানার পশ্চিম পাড়া এলাকার শহিদ মিয়ার ছেলে।
পুলিশ জানায়, নরসিংদী মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুনের সরাসরি নির্দেশনা ও বিশেষ তত্ত্বাবধানে থানা পুলিশের একটি টিম এই ঝটিকা অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ জানতে পারে, টাওয়াদী এলাকার ভরতের কান্দি ব্রিজের গোড়ায় রায়হান এন্টারপ্রাইজ অ্যান্ড টেলিকমের সামনে পাকা রাস্তার ওপর মাদক কেনাবেচা চলছে।
পরে ওসির নির্দেশে পুলিশের টিম সেখানে হানা দিয়ে ৫০ বোতল স্কাফ সিরাপসহ ওমর ফারুককে গ্রেপ্তার করে।
সদর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) এ আর এম আল মামুন বলেন, মাদকের বিরুদ্ধে আমাদের অবস্থান 'জিরো টলারেন্স'। যুবসমাজকে ধ্বংসের হাত থেকে রক্ষা করতে এবং নরসিংদীকে মাদক মুক্ত রাখতে আমাদের এই চিরুনি অভিযান চলছে। আমার কঠোর নির্দেশনায় পুলিশ টিম এই আসামিকে গ্রেপ্তার করতে সক্ষম হয়েছে।"
ওসি আরও জানান, গ্রেপ্তারকৃত আসামির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি নিয়মিত মামলা দায়ের করে তাকে বিজ্ঞ আদালতে পাঠানো হয়েছে। মাদকের সঙ্গে জড়িত কাউকেই ছাড় দেওয়া হবে না এবং এই ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬