ডেস্ক রিপোর্ট : ৫ আগস্ট শেখ হাসিনা সরকারের পতনের পর আজ বৃহস্পতিবার দ্বিতীয় বার মালয়শিয়ায় থেকে দেশে ফিরে এসেছেন জনপ্রিয় ইসলামী আলোচক মিজানুর রহমান আজহারী। দেশে ফিরে বিকেলে আগামীকাল কক্সবাজার এর পেকুয়ায় তাফসিরের ময়দানে আলোচনা পেশ করবেন বলে তাঁর ভেরিফায়েড ফেসবুক পেজে একটি পোস্ট দিয়েছেন। নিচে তাঁর পোস্টটি তুলে ধরা হলো :
আলহামদুলিল্লাহ, নিরাপদে দেশে এসে পৌঁছালাম।
দীর্ঘ পাঁচ বছর পর, বাধাহীনভাবে আবারো প্রিয় মাতৃভূমিতে তাফসিরুল কুরআনের মহতী আয়োজনে অংশগ্রহণ করছি। উদ্বোধনী প্রোগ্রাম হিসেবে আগামীকাল কক্সবাজারে পেকুয়ার বৃহত্তর সাবেক গুলদি তাফসির ময়দানে আলোচনা পেশ করবো। এটি একটি ওয়ার্ম-আপ প্রোগ্রাম। মূলত নতুন বছর ২০২৫-এর জানুয়ারি থেকে বিভাগীয় সফর শুরু হবে ইনশাআল্লাহ।
প্রতিটি বিভাগেই একটি করে প্রোগ্রামে অংশগ্রহণ করার ইচ্ছে আছে। রাব্বে কারিম নব উদ্যমে এই দাওয়াতি অভিযাত্রায় যুক্ত রাখুন। আমাদের প্রচেষ্টায় ভরপুর বারাকাহ দিন। প্রজন্ম-ক্ষুধা নিবারণে বুদ্ধিবৃত্তিক উপায়ে ইসলামের শাশ্বত বাণী উপস্থাপনের তাওফিক দিন।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬