নিজস্ব প্রতিবেদক : বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও নরসিংদী-২ (পলাশ) আসনের সংসদ সদস্য ড. আব্দুল মঈন খান স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী হওয়ায় পলাশে মিলাদ, দোয়া মাহফিল ও শিক্ষার্থীদের মাঝে মিষ্টি বিতরণ করা হয়েছে।
মঙ্গলবার (২৫ আগস্ট) পলাশ উপজেলা যুবদলের যুগ্ম সাধারণ সম্পাদক মো. লিটন মিয়ার উদ্যোগে পলাশের ডাংগার ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষার্থী, স্থানীয় মসজিদের ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার শিক্ষার্থী, এলাকাবাসী ও অভিভাবকদের অংশগ্রহণে এ মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।
এসময় উপস্থিত ছিলেন ইসলামপাড়া সরকারি প্রাথমিক বিদ্যালয় ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রত্না আক্তার সহ সকল শিক্ষকবৃন্দ।
অনুষ্ঠানে ড. আব্দুল মঈন খানের নতুন দায়িত্বে সফলতা, সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়। একই সঙ্গে দেশের শান্তি, সমৃদ্ধি ও কল্যাণ কামনা করা হয়।
দোয়া মাহফিল শেষে উপস্থিত শিক্ষার্থী, ইমাম-মুয়াজ্জিন, মাদ্রাসার ছাত্র, এলাকাবাসী ও অভিভাবকদের মধ্যে মিষ্টি বিতরণ করা হয়।
আয়োজক মো. লিটন মিয়া বলেন, ড. আব্দুল মঈন খান মন্ত্রী হওয়ায় পলাশবাসীর জন্য এটি আনন্দ ও গর্বের বিষয়। তাঁর নতুন দায়িত্বে সফলতা কামনা করেই এ মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়েছে।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬