নিজস্ব প্রতিবেদক : ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনে সচেতন শিক্ষার্থী সংসদ প্যানেল থেকে ক্যারিয়ার উন্নয়ন সম্পাদক পদে নরসিংদীর সদর উপজেলার আমদিয়ার মানসুরুল হক শান্ত প্রতিদ্বন্দ্বিতা করছে।
শান্ত, ঢাকা বিশ্ববিদ্যালয়ের ফিন্যান্স বিভাগের ৪র্থ বর্ষের শিক্ষার্থী , যিনি বিশ্বাস করেন বিশ্ববিদ্যালয় শুধু ডিগ্রির জায়গা নয়, বরং ক্যারিয়ার ও নেতৃত্ব গড়ার কেন্দ্র।
তিনি ইতিমধ্যে ICAB থেকে CA সার্টিফিকেট লেভেল সম্পন্ন করে প্রফেশনাল লেভেলে পড়ছেন, তিনি Google সার্টিফাইড ডাটা এনালিস্ট এবং Harvard Aspire Leadership সহ আন্তর্জাতিক প্ল্যাটফর্ম থেকে ডেটা অ্যানালাইসিস, AI, প্রোগ্রামিং, ব্যবস্থাপনা ও ফাইন্যান্সিয়াল অ্যানালাইসিসে দক্ষতা অর্জন করেছেন। তাঁর পরিশ্রম ও মেধার স্বীকৃতি এসেছে National Business Case Competition 2025: Finvestor-এ ২য় রানার আপ এবং আন্তর্জাতিক CFA Research Challenge 2024-25-এ লোকাল রাউন্ডে ও ন্যাশনাল ডাটা এনালাইসিস কম্পিটিশনে টপ ৪ টিমের একজন হয়ে। একইসাথে Upwork-এ আন্তর্জাতিক প্রজেক্টে কাজ করে তিনি বাস্তব দক্ষতার প্রমাণ রেখেছেন।
শুধু একাডেমিক নয়, সামাজিক উন্নয়নেও তিনি সক্রিয় ‘উচ্ছ্বাস ফাউন্ডেশন’ এর প্রতিষ্ঠাতা হিসেবে নারীশিক্ষা, মাদকবিরোধী কার্যক্রম ও সুবিধাবঞ্চিতদের পাশে থেকেছেন। DU Career Club, Research Society ও BNCC-তে থেকেছেন সক্রিয় ভূমিকায়।
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬