1. admin@narsingdirkanthosor.com : admin :
শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০৮:২৯ পূর্বাহ্ন
শিরোনামঃ
পলাশে বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থী ও বিদায়ী শিক্ষকের সংবর্ধনা ঘোড়াশালে যৌতুকের জন্য স্ত্রীকে গলাটিপে হত্যা, স্বামীর যাবজ্জীবন কারাদণ্ড আলোকবালী ইউনিয়ন বিএনপির আহ্বায়ক কাইয়ুম ও সদস্য সচিব জয়নাল পলাশে কিশোর মামুন হত্যার বিচার দাবিতে মানববন্ধন  ঘোড়াশালে ডাকাতির প্রস্তুতিকালে দেশীয় অস্ত্রসহ ৫ জন গ্রেপ্তার নরসিংদীতে মহাসড়কে ডিম ভেঙ্গে পোলট্রি খামারিদের প্রতিবাদ নরসিংদীতে গাঁজা সেবনে বাধা দেওয়ায় মা-ছেলেকে কুপিয়ে জখমের অভিযোগ এস ডি আইটি ট্রেনিং ইনস্টিটিউট মাধবদীতে বিনামূল্যে দক্ষতা প্রশিক্ষণের অ্যাসেসমেন্ট অনুষ্ঠিত নেতৃত্ব পরিবর্তন অনুষ্ঠানে নতুন কর্মপরিকল্পনা ঘোষণা রোটারি ক্লাব অব নরসিংদীর বেলাবোতে টানা বৃষ্টিতে বীর মুক্তিযোদ্ধার মাটির ঘর ধসে গেছে

ছাত্রদলের কমিটিতে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে: শিবির সেক্রেটারি

নিজস্ব প্রতিবেদক
  • প্রকাশিতঃ শনিবার, ৯ আগস্ট, ২০২৫
  • ৩০৯ বার
Oplus_131072
70

ছাত্রদলের কমিটির মাধ্যমে ছাত্রলীগকে পুনর্বাসন করা হচ্ছে বলে মন্তব্য করেছেন ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম। শনিবার (৯ আগস্ট) দুপুরে নরসিংদী শিশু একাডেমিতে এসএসসি, দাখিল ও সমমান পরীক্ষায় জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠানে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি এ মন্তব্য করেন।

এর আগে, গতকাল ঢাকা বিশ্ববিদ্যালয়ের ১৮টি হলে ছাত্রদলের কমিটি দেওয়ার পর অভিযোগ ওঠে, ছাত্রলীগের অন্তত অর্ধশত নেতাকর্মী স্থান পেয়েছে ছাত্রদলের ওই কমিটিতে।

ইসলামী ছাত্রশিবির পরিশীলিত রাজনীতি করছে উল্লেখ করে তিনি আরও বলেন, “এর আগে প্রায় ২০টি কমিটিতে ছাত্রদল এই কাজ করেছে। কোনো কমিটি দিলে যাচাই-বাছাই করেই দেওয়া উচিত। গতকালের কমিটি দেওয়ার পর আবার তদন্ত কমিটি করা হয়েছে, সেই তদন্ত কমিটির সদস্য সম্পর্কেও অভিযোগ আছে ছাত্রলীগের সাথে জড়িত থাকার।”

নরসিংদী জেলা ইসলামী ছাত্রশিবিরের সভাপতি তাওহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে অতিথি ছিলেন নরসিংদী জেলা জামায়াতের আমীর মুছলেহ উদ্দিন, প্রচার ও মিডিয়া সম্পাদক আমিনুল ইসলাম, ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় কমিটির ছাত্র কল্যাণ সম্পাদক ড. রেজওয়ানুল হক ও জেলা ছাত্রশিবিরের সেক্রেটারি মাহফুজুর রহমান প্রমুখ।

এ সময় প্রধান অতিথি ইসলামী ছাত্রশিবিরের কেন্দ্রীয় সেক্রেটারি জেনারেল নুরুল ইসলাম সাদ্দাম প্রায় চার শতাধিক কৃতি শিক্ষার্থীদের হাতে সংবর্ধনা ক্রেস্ট ও উপহার সামগ্রী তুলে দেন এবং তাদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন।

আরো খবর..
প্রফেশনাল নিউজ পোর্টাল দিচ্ছে থিম বিক্রয় ডটকম
© নরসিংদীর কন্ঠস্বর
Developed By Bongshai IT