নরসিংদীর পলাশের ঘোড়াশাল পৌর এলাকার নিয়মিত ও সর্বোচ্চ ১০০ করদাতা পেলেন বিশেষ সম্মাননা পুরস্কার। ঘোড়াশাল পৌরসভা নির্বাচনের এক বছর পূর্তি অনুষ্ঠানে এ পুরস্কার দেয়া হয়।
আজ মঙ্গলবার (২২ নভেম্বর) সকালে পৌর অডিটোরিয়ামে পৌর করদাতাদের মধ্যে পুরস্কার বিতরণ এবং উম্মুক্ত বাজেট ঘোষনা অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে পলাশের সংসদ সদস্য ডাঃ আনোয়ারুল আশরাফ খান দিলীপ ও উদ্বোধক হিসেবে সাবেক সংসদ সদস্য কামরুল আশরাফ খান পোটন উপস্থিত ছিলেন।
পৌরমেয়র মোঃ আল মুজাহিদ হোসেন তুষারের সভাপতিত্বে এ সময় আরো বক্তব্য রাখেন, পলাশ উপজেলা চেয়ারম্যান সৈয়দ জাবেদ হোসেন, বাংলাদেশ আওয়ামী লীগের বন ও পরিবেশ বিষয়ক উপকমিটির সদস্য রিয়াদ আহম্মেদ সরকার, ঘোড়াশাল পৌর আওয়ামীলীগের সভাপতি ও সাবেক পৌর মেয়র শরীফুল হক ও পৌর কাউন্সিলর কবির হোসেন প্রমুখ।
পুরস্কার বিতরণ অনুষ্ঠানের আগে পৌরসভার নির্বাহী কর্মকর্তা তাজেল আহম্মেদ ঘোড়াশাল পৌরসভার ২০২২-২৩ অর্থ বছরের ৭২ কোটি ৬৭ লাখ ৪৭ হাজার ৬৯২ টাকার বাজেট ঘোষনা করেন। পৌর কর দাতাদের মধ্যে পুরস্কার ও বাজেট ঘোষনা অনুষ্ঠানে রাজনৈতিক নেতৃবৃন্দ সাংবাদিক, ইমাম, শিক্ষক, ব্যবসায়ী ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
নরসিংদীর কন্ঠস্বর / মোঃ আশাদউল্লাহ মনা
প্রধান উপদেষ্টা: মো: আশাদউল্লাহ মনা
সম্পাদক: সাব্বির হোসেন
ঘোড়াশাল,পলাশ,নরসিংদী, বাংলাদেশ।
যোগাযোগ: +৮৮০১৭১৫৪০৮৩৪০
নরসিংদীর কন্ঠস্বর @২০২৬